Friday, October 15th, 2021
প্রতিমা বিসর্জনে মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব
পিরোজপুরে শান্তিপূর্নভাবে দুর্গা পূজা অনুষ্ঠিত
শুক্রবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হলো। পিরোজপুরে সকাল ১০টার পর থেকে জেলার বিভিন্ন উপজেলায় শুরু হয় প্রতিমা বিসর্জনের কার্যক্রম। শুক্রবার জুম্মার দিন হওয়ায় ১২টার পর থেকে প্রতিমা বিসর্জন দেওয়া বন্ধ রাখে হিন্দু সম্প্রদায়ের লোকজন। সন্ধ্যার পরে আবার শুরু হয় প্রতিমা বিসর্জনের কাজ। একদিকে বিদায়ের বেদনা অন্যদিকে বিজয়ের আনন্দে দেবীকে বিদায় জানান ভক্তরা। হিন্দু ধর্মাবলম্বীরা জানিয়েছেন, বিসর্জনের মধ্য দিয়ে কৈলাসে স্বামীর কাছে ফিরে যাবেন দুর্গতিনাশিনী মা দুর্গা। পিরোজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল বসু জানান, পিরোজপুর জেলার ৭টি উপজেলায় এবিস্তারিত পড়ুন
বাগেরহাটে হরিণের চামড়াসহ দুই চোরা শিকারি আটক
বাগেরহাটে ১৮টি হরিণের চামড়াসহ দুই চোরা শিকারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদর উপজেলার বারাকপুর বাজারের কাশেম প্লাজা নামক একটি মার্কেটে অভিযান চালিয়ে হরিণের চামড়াসহ এদের আটক করা হয়। এসময় চোরা কারবারিদের ব্যবহৃত ২টি মুঠোফোন ও নগদ দুই হাজার টাকা জব্দ করে র্যাব-৬ এর সদস্যরা। শুক্রবার বিকেলে মামলা দায়ের পূর্বক আটককৃত চোরা শিকারি ও জব্দ হরিণের চামড়া বাগেরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। শুক্রবার বিকেলে র্যাব-৬ খুলনার সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি মো. বজলুর রশীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার মোড়েলগঞ্জবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে ইয়াবা ও আইস মাদকসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ২শ’ পিস ইয়াবা ও এক গ্রাম মাদক আইসসহ সুব্রত শিয়ালী ও বাবুল মীর নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্বরূপকাঠি থানার পুলিশ। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার উত্তর জগন্নাথকাঠি মিন্টু হাওলাদারের চায়ের দোকানের সামনের রাস্তা থেকে তাদের আটক করে। এসময় তাদের দেহ তল্লাশী করে সঙ্গে থাকা ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ গ্রাম আইস মাদক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সুব্রত শিয়ালী কাউখালী উপজেলার কেশরতা গ্রামের নির্মল শিয়ালীর ছেলে এবং বাবুল মীর একই উপজেলার নিলতি গ্রামের আমজাদ মীরের ছেলে। নেছারাবাদ থানার ওসিবিস্তারিত পড়ুন
পিরোজপুরে জেলা মৎস্যজীবী লীগের নতুন কমিটি ঘোষণা
বাংলাদেশ ছাত্রলীগের পিরোজপুর জেলা শাখার সাবেক সভাপতি ও পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি সিকদার চানকে আহবায়ক করে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের পিরোজপুর জেলার শাখার নতুন কমিটি ঘোষণা দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী কমিটি। বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে সিকদার চানকে আহবায়ক এবং আলতাফ হোসেন হাওলাদারকে সদস্য সচিব করে ৭৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। একই সাথে উক্ত পত্রে পিরোজপুরে আওয়ামী মৎস্যজীবী লীগের পূর্বের সকল কমিটি বাতিলের ঘোষণা দেওয়া হয়। পত্রে উল্লেখ করা হয় পিরোজপুর জেলা আওয়ামী লীগের পূর্বের সকল কমিটিবিস্তারিত পড়ুন
