প্রধান সূচি

পিরোজপুরে অপরাজিতাদের সাথে মতবিনিময় সভা

পিরোজপুরে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় স্থানীয় পর্যায়ে নারী নেতৃত্ব বিকাশের লক্ষ্যে, বেসরকারী উন্নয়নসংস্থা রূপান্তরের আয়োজনে রাজনৈতিক দলের নারী কমিটির সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহিলা নেত্রী কাজী রুহিয়া বেগম হাসি।

রাজনৈতিক দলের মধ্য থেকে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়াম লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, জাতীয় পার্টি, জাতীয়তাবাদী দল বিএনপি, জাসদ, মহিলা পরিষদের নারী প্রতিনিধিবৃন্দ, নারী উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সরকারের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী সকল রাজনৈতিক দলের কমিটিতে ৩৩% নারীর অংশগ্রহণ নিশ্চিতের লক্ষে তৃনমূল পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত নারীদের অবস্থা ও অবস্থান নিয়ে রাজনৈতিক দলের নারী প্রতিনিধি ও অপরাজিতাদের সাথে দিপাক্ষিক আলোচনা অনুষ্ঠি হয়।

মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, কাজী রুহিয়া বেগম হাসি, রাশিদা আকরাম, পারভিন লুভনা জাহান, শিখা দাস, মুনিয়া আক্তার এ্যানী, স্বপ্না সুলতানা, নাসিমা আক্তার, পলি আক্তার, ফারজানা আক্তার, সুরাইয়া আক্তার হ্যাপী, মাহাবুবা ইয়াসমিন, খালেদা আক্তার হেনা। রূপান্তরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, বিভাগীয় সমন্বয়কারী রাবেয়া বর্শরী, জেলা সমন্বয়কারী উজ্জ্বল কুমার পাল এবং উপজেলা সমন্বয়কারী সীমা বিশ্বাস।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial