Sunday, September 19th, 2021
এহসান গ্রুপের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা সিআইডিতে
পিরোজপুরে প্রতারণা ও জালিয়াতি মাধ্যমে গ্রাহকদের টাকা আত্মসাৎ করার অভিযোগে এহসান গ্রুপের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর তদন্তের দায়িত্ব সিআইডিকে দেওয়া হয়েছে। পুলিশ হেডকোয়াটারের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এহসান গ্রুপের বিরুদ্ধে দায়ের করা অর্থ আত্মসাতের মামলা তদন্তকাজ সিআইডি’র উপর ন্যাস্ত করা হয়েছে বলে জানা গেছে। পিরোজপুর পুলিশের একটি সূত্র জানায়, রবিবার উক্ত মামলাসমূহের যাবতীয় কাগজপত্র সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পিরোজপুর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন জানান, এহসান গ্রুপের বিরুদ্ধে দায়েরকৃত মামলা সিআইডি তদন্ত করবে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলার তদন্তের দায়িত্ব সিআইডিকে দেওয়া হয়েছে। প্রতারণা ওবিস্তারিত পড়ুন
মানুষের ভাগ্য উন্নয়নের জন্য নেতাদের মাটির সাথে সম্পৃক্ত থাকতে হয় : আনোয়ার হোসেন মঞ্জু
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য দায়িত্বপ্রাপ্ত বা আগ্রহী নেতাদের মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত হতে হয়। নেতা হতে হলে এলাকার মানুষকে ভালোবাসতে হয়, মানুষের প্রতি দায়িত্ববোধ নিয়ে তাদের ঐক্যবদ্ধ রেখে অর্পিত কাজ সম্পন্ন করাই প্রকৃত নেতার কাজ। তিনি রবিবার পিরোজপুর জেলার কাউখালী উপজেলা সদরে পৃথক দু’টি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, দেশ স্বাধীন হয়েছে দেশের মানুুষের ভাগ্য পরিবর্তনে পরিকল্পিত উন্নয়ন কাজ করার জন্য। আমরা কাউখালী-ভাণ্ডারিয়াসহ এ অঞ্চলে ৩৬ বছর ধরে মানুষকে সাথে নিয়ে কাজ করি। এখানে একটাই রাজনীতির কথাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে অপরাজিতাদের সাথে মতবিনিময় সভা
পিরোজপুরে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় স্থানীয় পর্যায়ে নারী নেতৃত্ব বিকাশের লক্ষ্যে, বেসরকারী উন্নয়নসংস্থা রূপান্তরের আয়োজনে রাজনৈতিক দলের নারী কমিটির সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহিলা নেত্রী কাজী রুহিয়া বেগম হাসি। রাজনৈতিক দলের মধ্য থেকে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়াম লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, জাতীয় পার্টি, জাতীয়তাবাদী দল বিএনপি, জাসদ, মহিলা পরিষদের নারী প্রতিনিধিবৃন্দ, নারী উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ। বাংলাদেশ সরকারের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী সকল রাজনৈতিক দলের কমিটিতে ৩৩% নারীর অংশগ্রহণ নিশ্চিতের লক্ষে তৃনমূল পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্তবিস্তারিত পড়ুন
‘কভিড হিরো’ পুরস্কার পেলেন পিরোজপুরের কৃতি সন্তান ডা. মনিলাল আইচ লিটু
কভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে অনন্য অবদান রাখায় ‘কভিড হিরো’ পুরস্কার পেয়েছেন পিরোজপুরের কৃতি সন্তান বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু। রোটারি ইন্টারন্যাশনাল স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর হোটেল শেরাটনে সম্প্রতি এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে কভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে অনন্য অবদান রাখায় ‘কভিড হিরো’ পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এবিএম আব্দুল্লাহ। অনুষ্ঠানে রোটারি ইনটারন্যাশনালের প্রেসিডেন্টের পক্ষে প্রায় ২ হাজারের অধিক রোটারিয়ানের উপস্থিতিতে এই পুরস্কার হস্তান্তর করেন রোটারি ইন্টারন্যাশনাল রিজওনাল পাবিলক ইমেজ কো-অর্ডিনেটর এস এম শওকত হোসাইন, বতর্মান রোটারি ডিসট্রিক ৩২৮১বিস্তারিত পড়ুন
বন্দুক ও গুলিসহ আন্ত:জেলা ডাকাত সর্দার গ্রেফতার
পিরোজপুরে বন্দুক ও গুলিসহ আন্ত:জেলা ডাকাত সর্দার পলাশ সিকদার (৩০)কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শনিবার সন্ধ্যা ৭টার দিকে পিরোজপুর সদর উপজেলার সিকদারমল্লিক ইউনিয়নের চালিতাখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি একনালা বন্দুক এবং দুটি বন্দুকের গুলি উদ্ধার করা হয়। পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. জাকারিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চালিতাখালী গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ আন্ত:জেলা ডাকাত সর্দার পলাশ সিকদারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পিরোজপুরসহ পাশ্ববর্তী জেলার থানাগুলোতে একাধিক ডাকাতির মামলা রয়েছে। গ্রেফতারকৃত পলাশবিস্তারিত পড়ুন
