প্রধান সূচি

মোংলায় জেলেদের মাঝে জীবন রক্ষাকারী সামগ্রী বিতরণ করেছে কোষ্টগার্ড

উপকূলীয় জেলেদের মাঝে রেডিও ও লাইফ জ্যাকেটসহ জীবন রক্ষাকারী দ্রব্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ কোষ্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী।
মুজিব শতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে কোষ্টগার্ড পশ্চিম জোনের বেইসে আয়োজিত অনুষ্ঠানে মোংলার উপকূলীয় এলাকার জেলের হাতে লাইফ জ্যাকেট, লাইফবয়া, রেডিও, টর্চ লাইট, রেইনকোর্ট ও কম্বল তুলে দেন তিনি।
এ সময় কোষ্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান সিরাজসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ দিন ৩০ জন জেলেকে এ জীবন রক্ষাকারী সামগ্রী দেয়া হয়। এর আগে উপকূলীয় এলাকার প্রায় ২শ’ জেলেকে কোষ্টগার্ড এ সহায়তা প্রদান করে।
কোষ্টগার্ড পশ্চিম জোন’র (মোংলা) মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, কোষ্টগার্ড এর এখতিয়ারভুক্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বনজ ও মৎস্য সম্পদ সংরক্ষণের পাশাপাশি উপকূলীয় এলাকার প্রান্তিক জেলে, অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে নিয়মিত সাহায্য-সহযোগিতা করে আসছেন। ভবিষ্যৎতেও এমন সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial