প্রধান সূচি

কাউখালীতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

পিরোজপুরের কাউখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের সৌজন্যে শেখ হাসিনা সেনানিবাসের ২৬ হর্স এর ব্যবস্থপনায় ও বরিশাল সিএমএইচ এর পরিচালনায় বৃহস্পতিবার দিনব্যাপী চিরাপাড়া এম. ই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এতে বরিশাল সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন। তারা হলেন বরিশাল সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) মেডিসিন বিশেষজ্ঞ মেজর রোবেল, চক্ষু বিশেষজ্ঞ মেজর নাভিদ, গাইনি বিশেষজ্ঞ মেজর শবনম ফারিয়া। দিনব্যাপী ওই ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় তিন শতাধিক নানা বয়সী মানুষকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ দেওয়া হয়।
দুপুরে মেডিক্যাল ক্যাম্পেইন পরিদর্শন করেন এডিএমএস বরিশাল এরিয়ার কর্ণেল রবিউল আলম। এ সময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন এনাম।
এডিএমএস বরিশাল এরিয়ার কর্ণেল রবিউল আলম বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত ার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে আগস্ট মাস থেকে নভেম্বর পর্যন্ত বরিশাল এরিয়ার বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে বিনামূল্যে গরীব রোগীদের চিকিৎসা সেবা প্রধান করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial