প্রধান সূচি

ইন্দুরকানীতে দোকান ঘর দখলের চেষ্টা যুবলীগ নেতার ॥ বাঁধা দেওয়ায় হত্যার হুমকি, থানায় জিডি

পিরোজপুরের ইন্দুরকানীতে জোর করে দোকান ঘর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক যুবলীগ নেতা। আর এতে বাঁধা দেয়ায় হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উক্ত যুবলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় থানায় জিডি করেছেন ভুক্তভোগী দোকানঘর মালিক।
জানা গেছে, সোমবার গভীর রাতে উপজেলার ঘোষেরহাট বাজারের রেজাউল করিম শিকদারের ক্রয়কৃত জমিতে নির্মাণ করা টিনসেড দোকান ঘরের তালা ভেঙ্গে যুবলীগ নেতা ইকরামুল সিকদার ও তার দলবল নিয়ে নতুন তালা মেরে দখলের চেষ্টা করে। পরে দোকান ঘরের মালিক রেজাউল করিম খবর পেয়ে ঘটনাস্থলে এসে সে পুনরায় তালা লাগিয়ে দেয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে যুবলীগ নেতা ও তার অনুসারীরা তাকে মারধর করতে আসে। এ সময় তিনি (রেজাউল করিম) প্রতিবাদ করলে তাকে খুন জখমের হুমকি দেয়া হয়।
এ ঘটনায় রেজাউল করিম বাদী হয়ে যুবলীগ নেতা ইকরামুল সিকদার ও তার অনুসারী ফিরোজ সিকদার, মোস্তাফিজুর রহমান সিকদারসহ ৫ জনকে অভিযুক্ত করে মঙ্গলবার ইন্দুরকানী থানায় সাধারণ ডায়েরী করেছেন। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিলে গত বুধবার উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন্নেছা খানম পর্যালোচনা করে দেখেন জমিটি সরকারি। সরকারি জমি হওয়ায় পরে তার নির্দেশে উক্ত স্থানে সরকারি সম্পত্তি মর্মে একটি সাইনবোর্ড টানিয়ে দেয়া হয় এবং ডিসিয়ারের জন্য আবেদন করতে বলা হয়েছে।
এ বিষয় দোকানের মালিক মো. রেজাউল করিম জানান, আমার দখলীয় জমিতে দোকানঘর নির্মাণ করেছি। প্রায় ২০ বছর পূর্বে এই জমিতে আমি দেয়াল নির্মাণ করে রেখেছিলাম। বর্তমানে সেখানে দোকানঘর তুলেছি। কিন্তু প্রতিপক্ষ যুবলীগ নেতা ইকরামুল সিকদার গায়ের জোরে আমার দোকানের তালা ভেঙ্গে দখলের চেষ্টা করে। আমি বাঁধা দিলে আমাকে খুন জখমের হুমকি দেয়। এ ঘটনায় আমি ইন্দুরকানী থানায় অভিযুক্তদের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করেছি।
যুবলীগ নেতা ইকরামুল সিকদার জানান, এই জমি আমার এবং ঘরটি টাইগার্স ক্লাবের কার্যালয়। আমি এটি দখল করিনি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial