Thursday, September 16th, 2021
ইন্দুরকানীতে দোকান ঘর দখলের চেষ্টা যুবলীগ নেতার ॥ বাঁধা দেওয়ায় হত্যার হুমকি, থানায় জিডি
পিরোজপুরের ইন্দুরকানীতে জোর করে দোকান ঘর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক যুবলীগ নেতা। আর এতে বাঁধা দেয়ায় হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উক্ত যুবলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় থানায় জিডি করেছেন ভুক্তভোগী দোকানঘর মালিক। জানা গেছে, সোমবার গভীর রাতে উপজেলার ঘোষেরহাট বাজারের রেজাউল করিম শিকদারের ক্রয়কৃত জমিতে নির্মাণ করা টিনসেড দোকান ঘরের তালা ভেঙ্গে যুবলীগ নেতা ইকরামুল সিকদার ও তার দলবল নিয়ে নতুন তালা মেরে দখলের চেষ্টা করে। পরে দোকান ঘরের মালিক রেজাউল করিম খবর পেয়ে ঘটনাস্থলে এসে সে পুনরায় তালা লাগিয়ে দেয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে যুবলীগবিস্তারিত পড়ুন
কাউখালীতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
পিরোজপুরের কাউখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের সৌজন্যে শেখ হাসিনা সেনানিবাসের ২৬ হর্স এর ব্যবস্থপনায় ও বরিশাল সিএমএইচ এর পরিচালনায় বৃহস্পতিবার দিনব্যাপী চিরাপাড়া এম. ই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে বরিশাল সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন। তারা হলেন বরিশাল সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) মেডিসিন বিশেষজ্ঞ মেজর রোবেল, চক্ষুবিস্তারিত পড়ুন
মোংলায় জেলেদের মাঝে জীবন রক্ষাকারী সামগ্রী বিতরণ করেছে কোষ্টগার্ড
উপকূলীয় জেলেদের মাঝে রেডিও ও লাইফ জ্যাকেটসহ জীবন রক্ষাকারী দ্রব্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ কোষ্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী। মুজিব শতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে কোষ্টগার্ড পশ্চিম জোনের বেইসে আয়োজিত অনুষ্ঠানে মোংলার উপকূলীয় এলাকার জেলের হাতে লাইফ জ্যাকেট, লাইফবয়া, রেডিও, টর্চ লাইট, রেইনকোর্ট ও কম্বল তুলে দেন তিনি। এ সময় কোষ্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান সিরাজসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ দিন ৩০ জন জেলেকে এ জীবন রক্ষাকারী সামগ্রী দেয়া হয়। এর আগে উপকূলীয় এলাকার প্রায় ২শ’ জেলেকে কোষ্টগার্ড এ সহায়তা প্রদান করে। কোষ্টগার্ড পশ্চিম জোন’র (মোংলা)বিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে জলাবদ্ধতায় আমন বীজ পঁচে ক্ষতির আশঙ্কা
পিরোজপুরের ইন্দুরকানীতে নিম্নচাপের প্রভাবে ও প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় আমন বীজ পঁচে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। বৃহস্পতিবার সরেজমিনে উপজেলার চাড়াখালী, টগড়া, ইন্দুরকানী, সেউতিবাড়ীয়া, রামচন্দ্রপুরসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় জলাবদ্ধতার কারণে রোপা আমন ক্ষেতের অনেক বীজ পঁচে গেছে। বীজ পঁচে যাওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। গত ৭ দিন ধরে আমন ক্ষেতে পানি জমে থাকায় এ জলবদ্ধতায় বীজ পঁচে গেছে। নিঁচু এলাকা হওয়ায় এবং পানি নিষ্কাষনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় পানি জমে থাকে। এলাকায় বীজ না থাকায় পুনরায় বীজ রোপন নিয়ে কৃষকরা শংকায় পড়েছে। এ বছর এ উপজেলায় ৫ হাজারবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে উদ্ধার হওয়া যুবতির লাশের ৩ দিনেও পরিচয় মেলেনি
ইন্দুরকানীতে অজ্ঞাত পরিচয়ের এক যুবতির লাশ উদ্ধারের পর ৩ দিন পেরিয়ে গেলেও তার পরিচয় পাওয়া যায়নি। পুলিশ লাশটির পরিচয় পেতে বিভিন্ন মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামের কচাঁ নদীর বেড়িবাঁধ সংলগ্ন ইটসোলিং রাস্তার পাশের নালায় এক যুবতির লাশ ভাসতে দেখে স্থানীয়রা ইন্দুরকানী থানায় খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় উড়না পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত যুবাতর বয়স আনুমানিক (২৫) বছর হবে। ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ন কবির জানান, লাশটির পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে লাশটির পরিচয় পেতে সর্বাত্মকবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার
পিরোজপুরের মঠবাড়িয়ায় অলি হাওলাদার (৪২) ও শাহ আলম (৪০) নামে দুই মাদক বিক্রেতাকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার রাতে থানার এসআই রিয়াজুল ইসলাম উপজেলার গুদিঘাটা বাজারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৪২ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত অলি হাওলাদার উপজেলার জানখালী গ্রামের আ. খালেক হাওলাদারের ছেলে ও শাহ আলম ওই গ্রামের আনোয়ার তালুকদারের ছেলে। মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, গ্রেপ্তারকৃত মাদক বিক্রেতাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতা মামলার অস্ত্রধারী যুবকসহ ৪ জন কারাগারে
পিরোজপুরের মঠবাড়িয়ায় ১ম ধাপের ইউপি নির্বাচনী প্রচারণার সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলা শেষে অস্ত্র উঁচিয়ে ঘটনাস্থল ত্যাগ করা সন্ত্রাসী আলমগীরসহ ৪ জনকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। বুধবার মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত আলমগীরসহ চারজনকে জেল হাজতে প্রেরণ করেন। আলমগীর উপজেলার বেতমোর গ্রামের মোদাচ্ছের হোসেনের ছেলে। মামলা সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলামের নির্বাচনী প্রচারণায় বেতমোরের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী আলমগীর হোসেন তার দলবল নিয়ে হামলা চালায়। এতে স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলামের অন্ততবিস্তারিত পড়ুন
