প্রধান সূচি

মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতা মামলার অস্ত্রধারী যুবকসহ ৪ জন কারাগারে

পিরোজপুরের মঠবাড়িয়ায় ১ম ধাপের ইউপি নির্বাচনী প্রচারণার সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলা শেষে অস্ত্র উঁচিয়ে ঘটনাস্থল ত্যাগ করা সন্ত্রাসী আলমগীরসহ ৪ জনকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।
বুধবার মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত আলমগীরসহ চারজনকে জেল হাজতে প্রেরণ করেন। আলমগীর উপজেলার বেতমোর গ্রামের মোদাচ্ছের হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলামের নির্বাচনী প্রচারণায় বেতমোরের চি‏হ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী আলমগীর হোসেন তার দলবল নিয়ে হামলা চালায়। এতে স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলামের অন্তত ১৫ জন কর্মী গুরুত্বর আহত হয়। পরে এলাকাবাসী ধাওয়া করলে আলমগীর পিস্তল উঁচিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর চাচাতো ভাই মনির হোসেন বাদী হয়ে আলমগীরসহ এজাহার নামীয় ৩৯জন এবং অজ্ঞাতনামা ৪০/৫০ জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার দায়েরের পর আলমগীর গা’ঢাকা দেয়। পরে উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিনে এসে বুধবার মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত আসামী সেই অস্ত্রধারী আলমগীর হোসেন (৩৫), মো. রিয়াজ (৩০), মো. মুছা (৩০), এবং মো. আলাউদ্দিন (২৭)কে জেল হাজতে প্রেরণ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial