প্রধান সূচি

ভান্ডারিয়ায় আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

পিরোজপুরের ভান্ডারিয়ায় মঙ্গলবার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা এবং উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন অডিটরিয়ামে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর এবং মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজ, ভান্ডারিয়া থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায়, উপজেলা মাধ্যমিক অফিসার মো. জহিরুল আলম, প্রাথমিক শিক্ষা অফিসার মো. নাসীর উদ্দিন খলিফা, ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, মো.মজিবুর রহমান চৌধুরী প্রমুখ।

সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সিকদারসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আইন শৃঙ্খলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর বলেন, জেলা সমন্বয় সভায় মাদক, বাল্যবিবাহসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। সে বিষয়ে সকলকে আন্তরিক হওয়ার জন্য তিনি সভায তাগিদ দেন।

ভান্ডারিয়া থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস জানান, সাম্প্রতিক সময়ে মাদক, বাল্য বিবাহ, জমিজমা সংক্রান্ত বিরোধ, কিশোর গ্যাং এর প্রাদুর্ভাব এবং ধাওয়া ও গৌরীপুরে ছোটখাট চুরির ঘটনা ঘটছে। সে জন্য স্ব স্ব ইউনিয়নে রাত্রিকালীন পাহারার ব্যবস্থা করার জন্য তিনি আহবান জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial