প্রধান সূচি

দুবলাচর এলাকায় অবৈধভাবে ইলিশ ধরার সময় চার ট্রলারসহ ৪৪ জেলে আটক

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বঙ্গোপসাগর সংলগ্ন দুবলার চর এলাকার নদ-নদীতে অবৈধভাবে ইলিশ মাছ ধরার অভিযোগে চারটি ট্রলার সহ ৪৪ জেলেকে আটক করেছে বন বিভাগ।

সুন্দরবনের পূর্ব বিভাগের ডিএফও মো. বেলায়েত হোসেন বলেন, সাগর সংলগ্ন দুবলার চর এলাকায় পাশ-পারমিট ছাড়া অবৈধভাবে মাছ শিকার করছে এমন গোপন সংবাদে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা সামসুল আরেফিনের নেতৃত্বে স্মার্ট টীমের সদস্যরা সোমবার রাতে অভিযান চালিয়ে চারটি ট্রলারসহ ৪৪ জেলেকে আটক করেছে।

পরে ট্রলারে তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণ ইলিশ ধরার জাল উদ্ধার করা হয়। আটককৃত ট্রলারগুলো হল- মায়ের দোয়া, মামা-ভাগ্নে, এম ভি তাহিরা-১ ও এমভি ইউছুফ। জেলেদের বাড়ি পিরোজপুর জেলার ইন্দুরকানীর বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

এ ব্যাপারে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা সামসুল আরেফিন জানান, আটককৃত জেলেরা মাছ ধরার বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। আটক ট্রলার ও জেলেদের দুবলা টহল ফাড়ির জিম্মায় রয়েছে। এদের বিরুদ্ধে বন আইনে সিওআর মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে এসব জেলেরা অনুমতি ছাড়াই সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে সাগরসহ সুন্দরবনের নদ-নদীতে চুরি করে মাছ ধরে আসছিল বলে অভিযোগ রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial