Tuesday, September 14th, 2021
এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আহসান ও তার তিন ভাই পুলিশ রিমান্ডে
প্রতারণা ও জালিয়াতি মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে ১৭ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া এহসান গ্রুপের চেয়ারম্যান মুফতি মাওলানা রাগীব আহসান ও তার অপর তিন ভাইকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পিরোজপুর সদর থানার পুলিশ। আজ মঙ্গলবার তাদেরকে পিরোজপুর জেলা কারাগার থেকে সদর থানায় আনা হয়েছে। এর আগে সদর থানা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার পিরোজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দীন উক্ত ৪ জনকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পিরোজপুর জেলা আদলতের পিপি খান মো. আলাউদ্দিন জানান, মাল্টিপারপাস কোম্পানি এহসান গ্রুপের চেয়ারম্যান মুফতি মাওলানা রাগীব আহসান ওবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় নবাগত সহকারী কমিশনার রুমানা আফরোজকে বরণ এবং তৌহিদুল ইসলামকে বিদায় সংবর্ধনা
পদোন্নতিজনিত বদলির কারণে ভান্ডারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলামকে বিদায় সংবর্ধনা এবং নবাগত সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরাজকে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন অডিটরিয়ামে উপজেলা অফিসার্স ক্লাব এবং উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ। বক্তব্য রাখেন, বিদায়ী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, নবাগত কর্মকর্তা রুমানা আফরোজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, অফিসার্স ক্লাবের ভবানী সংকর বল, জহিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলুবিস্তারিত পড়ুন
কাউখালীতে পানিতে ডুবে শিশু’র মৃত্যু
পিরোজপুরের কাউখালীতে মুন নামের ৫ বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। মঙ্গলবার দুপুরে কাউখালী উপজেলার শিয়ালকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। মুন শিয়ালকাঠী গ্রামের মাসুদ হাওলাদারের মেয়ে। স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বাড়ির লোকজনের অজান্তে বাড়ির পেছনের পুকুরে পরে যায় মুন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায় না। অনেক পরে পুকুরে তার দেহ দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলার একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ইন্দুরকানীতে মহিলার ভাসমান লাশ উদ্ধার
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামের কঁচা নদীর বেড়িবাঁধ সংলগ্ন ইট সোলিং রাস্তার পাশের নালায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা ইন্দুরকানী থানায় খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় উড়না পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, উদ্ধারকৃত লাশের মহিলার বয়স আনুমানিক (২৫) বছর হবে। তার পরিচয় পাওয়া যায়নি। ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ন কবির জানান, গলায় ওড়না পেঁচানো অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক মহিলার ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। লাশটির সুরতহাল করে ময়নাবিস্তারিত পড়ুন
ব্যক্তি উদ্যোগে সংস্কার করা সড়কটিও ভেঙ্গে গেল জোয়ারের পানিতে ॥ দুর্ভোগে এলাকাবাসী
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার কঁচা নদী সংলগ্ন পূর্ব চরবলেশ্বর গ্রামের এলজিইডি সড়কটি সুপার সাইক্লোন সিডরে ক্ষতিগ্রস্থ হয় দীর্ঘ ১৩ বছর আগে। এরপর বিভিন্ন সময়ের জলোচ্ছ্বাসে সড়কটি ক্ষতিগ্রস্থ হওয়ায় সংস্কারের ব্যাপারে প্রতি বছর জনপ্রতিনিধিদের আশ্বাসের মাঝেই কেটে গেছে ১৩টি বছর। এই সড়কটি দিয়ে পূর্ব চরবলেশ্বর গ্রামের অসংখ্য শিক্ষার্থীদের স্কুল, কলেজ, মাদরাসায় যেতে হয়। এছাড়া স্থানীয় বাসিন্দাদের নিকটস্থ বালিপাড়া বাজারে কেনাবেচার জন্যও এই সড়কটি দিয়েই যাতায়াত করতে হয় প্রতিনিয়ত। প্রায় এক কিলোমিটার এ সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হওয়ায় অনুপযোগী হয়ে পড়ে জনসাধারণের চলাচল। গত দুই মাস আগে সড়কটির কিছু অংশ ইট বালুবিস্তারিত পড়ুন
৩৩৩ নম্বরে ফোন করে কাউখালীতে খাদ্য সহায়তা পেলেন ৭০ পরিবার
পিরোজপুরের কাউখালীতে অসচ্ছল ও কর্মহীন ৭০ পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। তারা ৩৩৩ নম্বরে একটি কলেই পেয়েছে এসব খাদ্য সহায়তা। মঙ্গলবার সকালে ৭০টি পরিবারের মাঝে এসব খাদ্য সহায়তা বিতরণ করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি এম সাইফুল ইসলাম ও উপ-সহকারী প্রকৌশলী আসাদ সাকির উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি, এক লিটার তেল, এক কেজি লবণ, এক কেজি ডাল। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেয়া ৩৩৩ নম্বরে মাত্র একটি কলেই মিলেছে ত্রাণ সামগ্রী। উপজেলাবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
পিরোজপুরের ভান্ডারিয়ায় মঙ্গলবার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা এবং উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন অডিটরিয়ামে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর এবং মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজ, ভান্ডারিয়া থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায়, উপজেলা মাধ্যমিক অফিসার মো. জহিরুল আলম, প্রাথমিকবিস্তারিত পড়ুন
দুবলাচর এলাকায় অবৈধভাবে ইলিশ ধরার সময় চার ট্রলারসহ ৪৪ জেলে আটক
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বঙ্গোপসাগর সংলগ্ন দুবলার চর এলাকার নদ-নদীতে অবৈধভাবে ইলিশ মাছ ধরার অভিযোগে চারটি ট্রলার সহ ৪৪ জেলেকে আটক করেছে বন বিভাগ। সুন্দরবনের পূর্ব বিভাগের ডিএফও মো. বেলায়েত হোসেন বলেন, সাগর সংলগ্ন দুবলার চর এলাকায় পাশ-পারমিট ছাড়া অবৈধভাবে মাছ শিকার করছে এমন গোপন সংবাদে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা সামসুল আরেফিনের নেতৃত্বে স্মার্ট টীমের সদস্যরা সোমবার রাতে অভিযান চালিয়ে চারটি ট্রলারসহ ৪৪ জেলেকে আটক করেছে। পরে ট্রলারে তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণ ইলিশ ধরার জাল উদ্ধার করা হয়। আটককৃত ট্রলারগুলো হল- মায়ের দোয়া, মামা-ভাগ্নে, এম ভি তাহিরা-১ ও এমভি ইউছুফ। জেলেদেরবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে গাছের চারা বিতরণ
পরিবেশ রক্ষায় পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় জলবায়ূ ট্রাষ্টের আওতায় উপজেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের মাধ্যমে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে গাছের চারা বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম. মতিউর রহমান। এসময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আ. লতিফ হাওলাদার, মোসারেফ হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল, উপজেলা জেপি’র সাধারণ সম্পাদক শাহীন হাওলাদার, ইন্দুরকানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. আজিজি হাওলাদার, যুবলীগের যুগ্ন সম্পাদক মাসুদ রানা প্রমুখ উপস্থিতবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে বিক্রয় কর্মীকে মারধর ॥ সাদা কাগজে সহি রেখে মুক্তি
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় আবু হানিফ (৩৩) নামে এক বিক্রয় কর্মীকে আটকে রেখে মারধর করার অভিযোগ পাওয়া গেছে মো. রাজু নামে এক পরিবেশকের বিরুদ্ধে। গত ১২ সেপ্টেম্বর রাতে জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি বাজারে ওই পরিবেশক বিক্রয় কর্মী হানিফকে নিজ গোডাউনে ডেকে নিয়ে মারধর করেন। পরে আবু হানিফের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর রেখে পাশ্ববর্তী আরামকাঠি গ্রামের কামরুল ইসলাম নামে এক ব্যক্তির জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়। পরিবেশক রাজু ও বিক্রয় কর্মী আবু হানিফের মধ্যে একটি লেনদেনজনিত বিষয় নিয়ে এ ঘটনা ঘটে। পরিবেশক রাজু কামারকাঠি গ্রামের মো. হাসেম আলী খানের ছেলে। রাজুবিস্তারিত পড়ুন
