কাউখালীতে পানিতে ডুবে শিশু’র মৃত্যু
পিরোজপুরের কাউখালীতে মুন নামের ৫ বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। মঙ্গলবার দুপুরে কাউখালী উপজেলার শিয়ালকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। মুন শিয়ালকাঠী গ্রামের মাসুদ হাওলাদারের মেয়ে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বাড়ির লোকজনের অজান্তে বাড়ির পেছনের পুকুরে পরে যায় মুন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায় না। অনেক পরে পুকুরে তার দেহ দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলার একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
Please follow and like us:
« ইন্দুরকানীতে মহিলার ভাসমান লাশ উদ্ধার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় নবাগত সহকারী কমিশনার রুমানা আফরোজকে বরণ এবং তৌহিদুল ইসলামকে বিদায় সংবর্ধনা »
