নাজিরপুরে ৩০৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
পিরোজপুরের নাজিরপুরে ৩০৯ পিস ইয়াবাসহ মো. নয়ন চৌধুরী (২৩) নামের এক যুবককে আটক করেছেন র্যাব।
বুধবার দুপুরে র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃত নয়ন চৌধুরী উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের মৃত জাহাঙ্গির হোসেন চৌধুরীর ছেলে। এ ঘটনায় র্যাব-৮ এর ডিএডি (সার্কেল এ্যাডজুট্যান্ট) মো. নুর ইসলাম বাদী হয়ে ৩ জনের নামে মাদক আইনে মামলা দায়ের করেছেন। ওই দিন দুপুরে আটককৃতকে থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় র্যাব-৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম ছোট বুইচাকাঠী গ্রামের কুদিরবাড়ি সংলগ্ন ব্রিজের উপরে বসে আটককৃত নয়নসহ উপজেলার চৌঠাইমহল গ্রামের মৃত সুলতান শেখের ছেলে নাজমুল শেখ (৪০) ও তার সহোদর মো. ফাইজুল শেখ মাদক বেচা-কেনা করছিলেন বলে জানতে পারেন। এসময় সেখানে অভিযান চালিয়ে নয়ক চৌধুরীকে ইয়াবাসহ গ্রেফতার করা হলেও বাকী দুই জন দৌঁড়ে পালিয়ে যায়।
নাজিরপুর থানার ওসি মো. আশ্রাফুজ্জামান জানান, আটককৃতকে থানায় সোপর্দ করা হয়েছে। তিন জনের নামে মাদক আইনে মামলা দায়ের হয়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, স্থানীয় একটি রাজনৈতিক প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ওই গ্রামে দীর্ঘদিন ধরে মাদক বেচা-কেনা চলছে। বুইচাকাঠী গ্রামের একাধিক গ্রুপ এ মাদক বেচা-কেনার সাথে জড়িত রয়েছে।
