প্রধান সূচি

Wednesday, September 1st, 2021

 

ভান্ডারিয়ায় নিউ গ্রীণ লাইফ ক্লিনিক এন্ড নাসির্ং হোমের উদ্বোধন

ভান্ডারিয়ায় বুধবার বাদ আছর নিউ গ্রীণ লাইফ ক্লিনিক এন্ড নাসিং হোম এর উদ্বোধন করা হয়। পৌর শহরের কলেজ রোডের পূর্ব পার্শে স্থানীয় ওভার বিজ্র সংলগ্ন একটি ভবনের দোতালায় আধুনিক সেবা প্রদানের লক্ষে এ ক্লিনিক ও নাসির্ং হোমের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টাণ ঐক্য পরিষদের সভাপতি কিরন চন্দ্র বসু, উপজেলা যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু তালুকদার, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, প্রতিষ্ঠানটির পরিচালক মো. ওমর ফারুকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


সুনীল অর্থনীতির বিকাশে সামুদ্রিক মৎস্য সম্পদের ব্যাপক ভূমিকা রয়েছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

সুনীল অর্থনীতির বিকাশে সামুদ্রিক মৎস্য সম্পদের ব্যাপক ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। বুধবার রাজধানীর ফার্মগেটের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষ্যে আয়োজিত ‘উপকূলীয় মৎস্যসম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা: সুনীল অর্থনীতি ও রুপকল্প ২০৪১ প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা জানান। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) এ সেমিনার আয়োজন করে। এ সময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেস্ট ডিপ্লোমেসির মাধ্যমে বাংলাদেশের প্রায় সমপরিমাণ সমুদ্রসীমায় আমাদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছে। এই সমুদ্র আমাদের সুনীল অর্থনীতির সবচেয়ে বড় সম্ভার। সমুদ্রে থাকা জলজবিস্তারিত পড়ুন


জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মঠবাড়িয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

“বেশি বেশি মাছ চাষ করি-বেকারত্ব দূর করি” এ শ্লোগানে পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা মৎস্য অধিদপ্তর। বুধবার দুপুরে উপজেলা মৎস্য অফিসে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সাবিহা খাতুন, ফিল্ড অফিসার মনোজ মন্ডল। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) সৈয়দ নজরুল ইসলাম বলেন, এ বছর ২৮ আগস্ট হতে ৩ সেপ্টেম্বর জাতীয় মৎস্য সপ্তাহ দিবস। দেশের অর্থনৈতিক ভীতকে আরো দৃঢ় ও স্বনির্ভর করার পাশাপাশি প্রতিটি মানুষের জন্য মান সম্পন্ন নিরাপদ প্রাণিজবিস্তারিত পড়ুন


নাজিরপুরে ৩০৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

পিরোজপুরের নাজিরপুরে ৩০৯ পিস ইয়াবাসহ মো. নয়ন চৌধুরী (২৩) নামের এক যুবককে আটক করেছেন র‌্যাব। বুধবার দুপুরে র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃত নয়ন চৌধুরী উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের মৃত জাহাঙ্গির হোসেন চৌধুরীর ছেলে। এ ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি (সার্কেল এ্যাডজুট্যান্ট) মো. নুর ইসলাম বাদী হয়ে ৩ জনের নামে মাদক আইনে মামলা দায়ের করেছেন। ওই দিন দুপুরে আটককৃতকে থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম ছোট বুইচাকাঠীবিস্তারিত পড়ুন


পিরোজপুরে মৃত স্বামীর সম্পত্তি গ্রাস করার চেষ্টা ও প্রতিপক্ষের নির্যাতন থেকে রেহাই পেতে স্ত্রীর সংবাদ সম্মেলন

পিরোজপুর পৌরসভার রাজারহাট এলাকার ব্যবসায়ী মৃত বিপ্লব কুমার সাহা সহায় সম্পত্তি গ্রাস করার চেষ্টার প্রকিবাদে এবং প্রতিপক্ষের ও মারপিট নির্যাতন থেকে রেহাই পেতে সাংবাদিক সম্মেলন করেছে তার স্ত্রী ইতি সাহা। বুধবার সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ী মৃত বিপ্লব কুমার সাহা’র স্ত্রী ইতি সাহা অভিযোগ করে জানান, পিরোজপুর শহরের বাজার রোডে তার স্বামীর “সোমা প্রসাধনী” নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের নামে পিরোজপুরে রূপালী ব্যাংক লিমিটেড হুলারহাট শাখা থেকে তাকে গ্রান্টার করে তার স্বামী বিপ্লব কুমার সাহা ৬ লাখ টাকাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial