জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মঠবাড়িয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
“বেশি বেশি মাছ চাষ করি-বেকারত্ব দূর করি” এ শ্লোগানে পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা মৎস্য অধিদপ্তর।
বুধবার দুপুরে উপজেলা মৎস্য অফিসে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সাবিহা খাতুন, ফিল্ড অফিসার মনোজ মন্ডল।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) সৈয়দ নজরুল ইসলাম বলেন, এ বছর ২৮ আগস্ট হতে ৩ সেপ্টেম্বর জাতীয় মৎস্য সপ্তাহ দিবস। দেশের অর্থনৈতিক ভীতকে আরো দৃঢ় ও স্বনির্ভর করার পাশাপাশি প্রতিটি মানুষের জন্য মান সম্পন্ন নিরাপদ প্রাণিজ আমিষ নিশ্চিত করতে হবে। বর্তমান সরকার মৎস্য সম্পদ উন্নয়নে বিপুল সম্ভাবনাকে কাজে লাগানোর কার্যকর উদ্যোগ গ্রহন করেছে।
Please follow and like us:
« নাজিরপুরে ৩০৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) সুনীল অর্থনীতির বিকাশে সামুদ্রিক মৎস্য সম্পদের ব্যাপক ভূমিকা রয়েছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী »
