প্রধান সূচি

জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক রেজাউল করিম সিকদার মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মেহেদী হাসান।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চৌধুরী রওশন ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সমীর কুমার বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা গৌতম রায় চৌধুরী।

জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি আবু সাইদ মো. নাইম, সদর উপজেলা সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ, মো. নজরুল ইসলাম প্রমুখ। এ সময় জেলা ও উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial