প্রধান সূচি

Saturday, August 28th, 2021

 

মৎস্য খাত বাংলাদেশে স্বর্ণালী অধ্যায় সৃষ্টি করছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য খাত বাংলাদেশে একটি স্বর্ণালী অধ্যায় সৃষ্টি করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। আজ শনিবার রাজধানীর মৎস্য ভবনে মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী একথা জানান। এসময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা হচ্ছে ভাতে-মাছে বাঙালির চিরন্তন বৈশিষ্ট্য ফিরিয়ে আনতে হবে। দেশের মৎস্য খাতকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বিকশিত করছেন এ ধারাকে অব্যাহত রেখে মৎস্য সম্পদে বিশ্বে আমরা অনন্য-আসাধারণ জায়গায় পৌঁছে যাবো। এ লক্ষ্য নিয়ে মৎস্য খাতকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে এবারের মৎস্য সপ্তাহ উদযাপন হতে যাচ্ছে। ভাতে-মাছে বাঙালিরবিস্তারিত পড়ুন


নাজিরপুরে যৌতুকের দাবীতে গৃহবধূকে নির্যাতন

পিরোজপুরের নাজিরপুরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে অমানবিকভাবে নির্যাতন করার অভিযোগ উঠেছে স্বামী, শ্বশুর, শাশুড়ি, ভাসুর ও ননদের বিরুদ্ধে। নির্যাতনের শিকার গৃহবধূর বাবা মো. আবুল বাসারের অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে পুলিশ মুমূর্ষু অবস্থায় ওই নারীকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত স্বামী আমিনুল ইসলাম (২৯) বাড়ি থেকে পালিয়ে যায়। উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের মাদুলিহারা গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, এই গৃহবধূ আমিনুল ইসলামের স্ত্রী নাজমুন নাহার রুবী (২৬)। বিয়ের পর থেকেই যৌতুকের দাবি, স্ত্রী কালো, বার বার মেয়ে সন্তান হয়েছে,বিস্তারিত পড়ুন


শরণখোলায় ভারতীয় সহকারী হাইকমিশনারের মন্দির পরিদর্শন

খুলনাস্থ ভারতীয় ডেপুটি হাইকমিশনের সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না (আর কে রায়না) শনিবার দুপুরে শরণখোলায় গোবিন্দ দূর্গা ও কালি মন্দির পরিদর্শন করেছেন। শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের পূর্ব আমড়াগাছিয়া (সিংবাড়ী) শ্রী শ্রী গোবিন্দ দূর্গা ও কালি মন্দিরের সভাপতি অরুন কুমার রায় জানান, পুজারীদের সুবিধার্থে ভারতীয় হাইকমিশনের অর্থায়নে নির্মিতব্য ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের জায়গা দেখার জন্য ডেপুটি হাইকমিশনার আর কে রায়না শনিবার দুপুরে গোবিন্দ দূর্গা মন্দিরে আসেন। তিনি মন্দিরের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখেন এবং উপস্থিত পুজারি ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন। এর আগেও ভারতীয় হাইকমিশনের অর্থায়নে মন্দিরের অবকাঠামোর উন্নয়ন কাজবিস্তারিত পড়ুন


কাউখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এ স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে শনিবার উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সাংবাদিকদের সাথে মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভুষন পাল জাতীয় মৎস্য সপ্তাহের নানা কর্মসূচি সর্ম্পকে সংবাদকর্মীদের অবহিত করেন। সভায় উপজেলার কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে কাউখালী সন্ধ্যা ও কঁচা নদীতে ট্রলারযোগে মাইকিং এর মাধ্যমে প্রচারণা চালানো হয়।


ইন্দুরকানীতে খাস জমি দখল করে বসতঘর ও দোকান নির্মাণ

পিরোজপুরে ইন্দুরকানী উপজেলায় বালিপাড়া বাজারে খাস জমি দখল করে বসতঘর ও দোকান নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বালিপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন আহবায়ক মো. কামরুল ইসলাম সরকারী খাস সম্পত্তি দখল করে গত বৃহস্পতিবার রাতের আঁধারে দোকান নির্মাণ করে ভাড়ায় দিয়েছেন। বালিপাড়া বাজারের প্রবেশ পথে রাস্তার পাশের সরকারী খাস জমিতে টিনশেড ঘর নির্মাণ করেছেন মো. কামরুল ইসলাম। এলাকাবাসী জানায়, এই জমিটি সরকারী খাস জমি। এখানে খোলা জায়গা থাকায় ফুটপাতে বিভিন্ন দোকান বসিয়ে ক্ষুদ্র মাছের ব্যবসায়ীরা অস্থায়ীভাবে ব্যবসা করতো। তাদের সরিয়ে দিয়ে মো. কামরুল ইসলাম দলীয় প্রভাব খাটিয়ে রাতের আঁধারেবিস্তারিত পড়ুন


মৎস্য সপ্তাহ উপলক্ষে পিরোজপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের আয়োজনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয় । মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসাক চৌধুরী রওশন ইসলাম। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর প্রেসক্লাবের আহবায়ক গৌতম নারায়ন রায় চৌধুরী। লিখিত বক্তব্য পাঠ করেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী। বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন, মুনিরুজ্জামান নাসিম আলী, শফিউল হক মিঠু, সাবেক সাধারণ সম্পাদক এসবিস্তারিত পড়ুন


জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক রেজাউল করিম সিকদার মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চৌধুরী রওশন ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সমীর কুমার বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা গৌতম রায় চৌধুরী। জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিমিয় সভা

পিরোজপুরের ভান্ডারিয়ায় শনিবার উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এ শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, সাংবাদিক মো. রিয়াজ মাহমুদ মিঠু, শঙ্কর জীৎ সমদ্দার, মো.মামুন হোসেন মুন্সি, মো. তরিকুল ইসলাম শামীম, মো. সামসুল ইসলাম আমিরুল, মো. হাসান ইমাম পান্না, মান্নান হাওলাদার, মো. ইকবাল কবির, সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসডিএফ) এর ক্লাষ্টার অফিসার নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান পলাশ।


স্বরূপকাঠিতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসী সভা

বেসরকারী সংস্থা রূপান্তরের আয়োজনে স্বরূপকাঠিতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উপজেলা পর্যায়ে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সংগঠনের সভাপতি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহানের সভাপতিত্বে এবং রূপান্তরের জেলা প্রকল্প কর্মকর্তা মো শফিকুল আজমের সঞ্চালনায় স্বরূপকাঠি পৌরসভার হলরুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র গোলাম কবির, উপজেলা কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ নাথ, মৎস্য কর্মকর্তা ওবায়দুল হক, এডভোকেট মো. শহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম, সাংবাদিক মো. হালিমুর রহমান শাহিন, হযরত আলী হিরু, সমাজসেবী মো. মহিবুল্লাহ, কাউন্সিলর মনির হোসেন, নারী নেত্রী মিরা রানী চৌধুরী প্রমুখ।


মোংলা ও সুন্দরবন উপকূলের নদ নদীতে ইলিশের আকাল

মোংলা ও সুন্দরবন উপকূলের নদ-নদী এবং ইলিশের অভয়ারণ্য হিসেবে পরিচিত বঙ্গোপসাগরে দেখা মিলছে না ইলিশের। ভরা মৌসুমে ইলিশ না পেয়ে খালি ফিশিং ট্রলার নিয়ে ফিরে আসছেন মোংলা ও সুন্দরবন এলাকার জেলেরা। ইলিশ মৌসুমের পাঁচ মাস পার হলেও এ পর্যন্ত লাভের মুখ দেখেনি কোনো জেলে-মহাজন। সাধারণত জুন থেকে আগস্ট এই তিন মাস জেলেদের কাঙ্খিত সময়। বর্ষার এই তিন মাসের দিকে তাকিয়ে জেলেরা সারাবছর প্রহর গুনে। প্রতিবছর এ সময় নদী ও সমুদ্রে প্রচুর ইলিশের দেখা মেলে। আর এই ইলিশ বিক্রির অর্থ দিয়েই চলে জেলেদের সারা বছরের সংসার। স্থানীয় সূত্রে জানা গেছে, ভরাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial