প্রধান সূচি

শরণখোলায় ভারতীয় সহকারী হাইকমিশনারের মন্দির পরিদর্শন

খুলনাস্থ ভারতীয় ডেপুটি হাইকমিশনের সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না (আর কে রায়না) শনিবার দুপুরে শরণখোলায় গোবিন্দ দূর্গা ও কালি মন্দির পরিদর্শন করেছেন।

শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের পূর্ব আমড়াগাছিয়া (সিংবাড়ী) শ্রী শ্রী গোবিন্দ দূর্গা ও কালি মন্দিরের সভাপতি অরুন কুমার রায় জানান, পুজারীদের সুবিধার্থে ভারতীয় হাইকমিশনের অর্থায়নে নির্মিতব্য ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের জায়গা দেখার জন্য ডেপুটি হাইকমিশনার আর কে রায়না শনিবার দুপুরে গোবিন্দ দূর্গা মন্দিরে আসেন।

তিনি মন্দিরের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখেন এবং উপস্থিত পুজারি ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন। এর আগেও ভারতীয় হাইকমিশনের অর্থায়নে মন্দিরের অবকাঠামোর উন্নয়ন কাজ করা হয়েছে বলে মন্দিরের সভাপতি জানান।

এ সময় অন্যান্যের মধ্যে ধানসাগর ইউপি সদস্য তপু বিশ্বাস ও মন্দির কমিটির সেক্রেটারী স্বপন কুমার বিএসসি উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial