প্রধান সূচি

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির স্মারকলিপি প্রদান

করোনা দুর্যোগকালে ক্ষতিগ্রস্থ পুস্তক ব্যবসায়ীদের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা ও অনুদান বরাদ্দের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পিরোজপুর জেলা শাখা।
সংগঠনের কেন্দ্রীয় কর্মসূিচর অংশ হিসেবে বুধবার দুপুরে পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের কাছে গিয়ে তার মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. আব্দুর রাজ্জাক শেখ, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, সহ-সভাপতি বাবু কাজল সরকার, আ. বারেক মিঞা ও মো. ইছাহাক আলী, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. ফারুক শেখ, কোষাধ্যক্ষ হাফেজ মো. আবু ঈসা, যুগ্ম সম্পাদক আশিষ কুমার দাস সদস্য বাবু কিশোর কুমার প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial