Wednesday, August 18th, 2021
বিলুপ্তপ্রায় দেশীয় মাছের চাষ প্রযুক্তি সম্প্রসারণ করছে সরকার : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মাছের চাষ প্রযুক্তি সম্প্রসারণে সরকার কাজ করছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন মৎস্য গবেষণা ইনস্টিটিউট ইতোমধ্যে গবেষণার মাধ্যমে বিলুপ্ত হতে যাওয়া দেশীয় ৩০ প্রজাতির মাছের প্রজনন কৌশল ও চাষ প্রযুক্তি উদ্ভাবন করেছে। মৎস্য অধিদপ্তরের মাধ্যমে বিলুপ্তপ্রায় মাছের চাষ প্রযুক্তি আমরা সারা দেশে ছড়িয়ে দিচ্ছি। ফলে দেশীয় মাছ আবার বাঙালির পাতে ফিরে আসছে। ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে একেবারে মাঠ পর্যায়ে মাছ চাষের আধুনিক কৌশল ও পদ্ধতি সম্প্রসারণ করা হচ্ছে। এভাবে মাছ চাষে একটাবিস্তারিত পড়ুন
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির স্মারকলিপি প্রদান
করোনা দুর্যোগকালে ক্ষতিগ্রস্থ পুস্তক ব্যবসায়ীদের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা ও অনুদান বরাদ্দের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পিরোজপুর জেলা শাখা। সংগঠনের কেন্দ্রীয় কর্মসূিচর অংশ হিসেবে বুধবার দুপুরে পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের কাছে গিয়ে তার মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. আব্দুর রাজ্জাক শেখ, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, সহ-সভাপতি বাবু কাজল সরকার, আ. বারেক মিঞা ও মো. ইছাহাক আলী, অতিরিক্ত সাধারণবিস্তারিত পড়ুন
কাউখালীতে মোটর সাইকেল প্রশিক্ষণ
পিরোজপুরের কাউখালীতে বার্ষিক উন্নয়ন কর্মসূচিী আওতায় উপজেলা পরিষদের উদ্যোগে দুই দিনব্যাপী মোটর সাইকেল প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। বুধবার কাউখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচির প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, পিরোজপুর বিআরটিএ’র সহকারি পরিচালক আতিকুল ইসলাম, কাউখালী থানার ওসি (তদন্ত) মো. রেজাউল করীম রাজিব, উপজেলা নির্বাচন অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন,বিস্তারিত পড়ুন
