পিরোজপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
পিরোজপুর পৌরসভার পাড়েরহাট রোড এলাকা থেকে মো. রাকিব ফকির (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটক রাকিব ফকির পিরোজপুর সদর উপজেলার ছোট ভাইজোড়া গ্রামের কুদ্দস ফকিরের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে বুধবার রাত ১০টার দিকে মো. রাকিব ফকিরকে ১৫ পিস ইয়াবাসহ আটক করে। তার বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Please follow and like us:
« কপোতাক্ষ নদের ভাঙ্গনে পাইকগাছার মালোপাড়ার বাসিন্দারা নির্ঘুম রাত কাটাচ্ছে (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বরিশাল বিভাগে একদিনে করোনা ও উপসর্গে ১৪ জনের মৃত্যু »
