Thursday, August 12th, 2021
ভূয়া মাস্টার রোল তৈরী, কালো বাজারে চাল ও আটা বিক্রির অভিযোগ
পিরোজপুরে ওএমএস’র ডিলাররা খাদ্য ব্যবসায়ী নন
পিরোজপুর জেলার ৪টি পৌর এলাকায় ২০জন ডিলারের মাধ্যমে ওএমএস’র চাল ও আটা বিক্রয় কার্যক্রম চালানো হচ্ছে। তবে অভিযোগ রয়েছে এসব ওএমএস ডিলারদের বেশীর ভাগই খাদ্য ব্যবসায়ী নন। বিগত দিনে রাজনৈতিক দলের মদদপুষ্ট, প্রভাবশালীদের অনুগত ও নিকট আত্মীয়দের ডিলার নিয়োগ দেয়া হয়েছে। সরকারি দলের নেতা বা পেশী শক্তিধারী হওয়ায় সরকারি নিয়মানুযায়ী এসব ডিলারদের মাধ্যমে ওএমএস কার্যক্রম পরিচালনা ক্ষেত্রে কর্তৃপক্ষকেও বেশ বেগ পেতে হচ্ছে। যাদের নামে ডিলারশীপ দেয়া হয়েছে তারা অব্যবসায়ী বলে পিরোজপুর শহরে এ কার্যক্রম চালানো হয় স্থানীয় বাজারের কিছু প্রশ্নবিদ্ধ খাদ্য ব্যবসায়ীদের মাধ্যমে। যেসব ঠিকানা ব্যবহার করে কোন কোন ডিলারবিস্তারিত পড়ুন
বরিশাল বিভাগে একদিনে করোনা ও উপসর্গে ১৪ জনের মৃত্যু
বরিশাল বিভাগে একদিনে করোনায় আক্রান্ত ও করোনা উপসর্গ নিযে আরও ১৪ জন মারা গেছেন। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৭ জন এবং অপর ৭ জন মারা গেছেন করোনা উপসর্গে। বিভাগে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭৭ জন। নমুনা পরীক্ষার বিপরীতে আক্রান্তের হার ২৪ দশমিক ৮৮ ভাগ। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টার হিসাবে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় পিরোজপুরে ২ জন, বরগুনায় ৪ জন এবং বরিশালে ১ জন মারা গেছেন। এছাড়া একবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
পিরোজপুর পৌরসভার পাড়েরহাট রোড এলাকা থেকে মো. রাকিব ফকির (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক রাকিব ফকির পিরোজপুর সদর উপজেলার ছোট ভাইজোড়া গ্রামের কুদ্দস ফকিরের ছেলে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে বুধবার রাত ১০টার দিকে মো. রাকিব ফকিরকে ১৫ পিস ইয়াবাসহ আটক করে। তার বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কপোতাক্ষ নদের ভাঙ্গনে পাইকগাছার মালোপাড়ার বাসিন্দারা নির্ঘুম রাত কাটাচ্ছে
কপোতাক্ষ নদের ভয়াবহ ভাঙ্গনে পাইকগাছার রাড়ুলীর মালো পাড়ার ঘরবাড়ি, গাছপালা, রাস্তা ও জমি নদগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। কপোতাক্ষ নদের তীব্র স্রোতের তোড়ে ভয়াবহ ভাঙ্গনের কবলে পড়ে মালোপাড়া এলাকার মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন পার করছে। ভাঙ্গন এলাকার কিছু কিছু ঘরে নিচের অর্ধেক মাটি নদে ধ্বসে পড়েছে। ঘরগুলো নদের উপর ঝুলছে। যে কোন সময় নদ গর্ভে ভেঙ্গে পড়তে পারে। এসব পরিবারের বসবাসরত মানুষগুলো নির্ঘুম রাত কাটাচ্ছে। অতিসত্বর ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে রাস্তাসহ বাকী পরিবারের ঘরবাড়ী এবং ফসলী জমি নদেগর্ভে বিলীন হয়ে যাবে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, পাইকগাছা উপজেলারবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় স্কুলছাত্রী অপহরণের অভিযোগে যুবক গ্রেপ্তার ॥ অপহৃতা উদ্ধার
পিরোজপুরের ভান্ডারিয়ায় ৮ম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রী (১৪)কে অপহরণের অভিযোগে পুলিশ বুধবার রাতে শফিকুর রহমান আরিফ খান (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশ এ সময় অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে। মেয়েটি উপজেলার ভিটাবাড়ীয়া নূরহাজান হাবিব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণীতে পড়ে। গ্রেফতারকৃত যুবক উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রামের রতন খানের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ভান্ডারিয়া বাসস্ট্যান্ড থেকে শফিকুর রহমান আরিফ খান নামের ওই যুবক হিন্দু সম্প্রদায়ের এক স্কুলছাত্রীকে জোরপূর্বক একটি মোটর সাইকেলে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় রাতে মেয়েটির মা ভান্ডারিয়া থানায় একটিবিস্তারিত পড়ুন
বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান এর পিতার ইন্তেকাল
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের সেহাংগল গ্রামের বাসিন্দা বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান এর পিতা সমাজ সেবক আলহাজ্ব বজলুর রহমান খান (১০১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে … রাজেউন)। বুধবার রাত ১০ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ব্রিটিশ আমলের মন্ত্রী মরহুম খান বাহাদুর হাশেম আলী খান সাহেবের ভ্রাতুস্পূত্র। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ৪ মেয়ে, নাতী-নাতনী ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সকালে সেহাংগল মাধ্যমিক বিদ্যালয় (ঈদগা) মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাজায় উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, পৌরসভার মেয়রবিস্তারিত পড়ুন
জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুরে দু:স্থদের মাঝে যুবলীগের খাদ্য সামগ্রী বিতরণ
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। আজ বৃহস্পতিবার পিরোজপুর জেলা যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটন সিকদারের উদ্যোগে সরকারী সোহরাওয়ার্দী কলেজ মাঠে এ খাদ্য সহায়তা বিতরণ হয়। এসময় সাত শতাধিক পরিবারকে ৫ কেজি চাল ১ কেজি ডাল, ১ কেজি আলু এবং আধালিটার করে তেল দেয়া হয়। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটন সিকদারের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীবিস্তারিত পড়ুন
