প্রধান সূচি

৩৩৩ নম্বরে কল করে মিলছে ত্রাণ ও খাদ্য সাহায্য

পিরোজপুর সদর উপজেলায় চলছে কঠোর লকডাউন। এই পরিস্থিতে চরমভাবে সংকটে পড়েছে ঘরবন্দী অসহায় ক্ষতিগ্রস্ত ও দু:স্থ পরিবার। তবে করোনা পরিস্থিতিতে যারা খাদ্য সংকটে ভুগছেন তাদের খাদ্য সহায়তা করে চলছে সরকার। সরকারের জাতীয় সেবা ৩৩৩ নম্বরে কল করলে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার।
সেখান থেকে কল আসে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বশির আহম্মেদের কাছে। ইউএনও সাহায্য প্রার্থীদের নম্বরে কল করে সব জেনে খাদ্য সহায়তা তাদের খাদ্য সহায়তা দিচ্ছেন। এমনকি তাদের বাড়িতে গিয়েও খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে।
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. বশির আহম্মেদ ত্রাণের ক্ষেত্রে যাচাই-বাছাই করে অসহায় পরিবারদের মাঝে সরকারী এ খাদ্য সহায়তা প্রদান করে চলছেন।


উপজেলা নির্বাহী অফিসার মো. বশির আহম্মেদ বলেন, করোনায় ঘরবন্দী মানুষের কথা সর্বদায় ভাবছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তাই সরকারের নির্দেশনা অনুযায়ী যেগুলো সতর্কবাণী দেওয়া হচ্ছে- যেন আমরা সবাই মেনে চলি। নিজে বাঁচি দেশ ও জনগণকে বাঁচতে সহযোগিতা করি, একটা কথা মনে রাখবেন। আপনার সচেতনতাই পারে দেশ ও দেশের জনগণকে বাঁচাতে। তাই বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না। করোনা কালীন খাদ্য সংকটে থাকা ঘরবন্দী মানুষের পাশে বাংলাদেশ সরকারের জাতীয় সেবা ৩৩৩ এ ফোন দেওয়া মাত্র পৌঁঁছে যাবে ত্রাণ সামগ্রী।
তিনি আরো বলেন, বর্তমানে পিরোজপুর সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী প্রদান অব্যাহত রয়েছে। কোনো মানুষ খাদ্যর অভাবে সংকটে থাকবে না বলে জানান ইউএনও মো. বশির আহম্মেদ ।
তিনি সকলকে স্বাস্থাবিধি মেনে বিনা প্রয়োজনে বাইরে না যাওয়ার অনুরোধ জানান এবং লকডাউন বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial