Sunday, August 1st, 2021
পিরোজপুর জেলা প্রশাসকের সুস্থতা কামনায় শিল্পকলা একাডেমীর দোয়া মোনাজাত
পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়েছে। আজ রবিবার জোহর নামায শেষে পিরোজপুর শহরের কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মোনাজাতে জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি ফিরোজ আহম্মেদসহ মুসল্লিরা উপস্থিত ছিলেন। মোনাজাতে ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবসহ তার পরিবারের সকল শহীদ সদস্যদের প্রতি দোয়া করা হয়। এছাড়াও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম এমপি, সাবেক সংসদ সদস্য ওবিস্তারিত পড়ুন
কাউখালীতে উপজেলা পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল
পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন ও জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের পরিবারের সদস্যদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাউখালী উপজেলা পরিষদের উদ্যোগে রবিবার বাদ আছর উপজেলা পরিষদ জামে মসজিদে দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা খলিলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ, উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র সাধারণ সম্পাদক শাহ আলম নসু, আমরাজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, কাউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুরবিস্তারিত পড়ুন
৩৩৩ নম্বরে কল করে মিলছে ত্রাণ ও খাদ্য সাহায্য
পিরোজপুর সদর উপজেলায় চলছে কঠোর লকডাউন। এই পরিস্থিতে চরমভাবে সংকটে পড়েছে ঘরবন্দী অসহায় ক্ষতিগ্রস্ত ও দু:স্থ পরিবার। তবে করোনা পরিস্থিতিতে যারা খাদ্য সংকটে ভুগছেন তাদের খাদ্য সহায়তা করে চলছে সরকার। সরকারের জাতীয় সেবা ৩৩৩ নম্বরে কল করলে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার। সেখান থেকে কল আসে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বশির আহম্মেদের কাছে। ইউএনও সাহায্য প্রার্থীদের নম্বরে কল করে সব জেনে খাদ্য সহায়তা তাদের খাদ্য সহায়তা দিচ্ছেন। এমনকি তাদের বাড়িতে গিয়েও খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে। পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. বশির আহম্মেদ ত্রাণের ক্ষেত্রে যাচাই-বাছাই করে অসহায় পরিবারদেরবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় তিন দিনের ভারী বর্ষণে পানের বরজ-মাছের ঘের ও ফসলের ব্যাপক ক্ষতি
টানা ভারী বর্ষণে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সহস্রাধিক মাছের ঘের ডুবে যাওয়ার পাশাপশি পানের বরজ, সবজি বাগান ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন। রবিবার উপজেলার বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, চাষিরা বাঁধ দিয়ে পানের বরজ থেকে মেশিন ও বালতি-গামলার মাধ্যমে পানি সরানোর চেষ্টা করছেন। অবশিষ্ট মাছ আটকাতে পুকুর ও ঘেরের চারিপাশে নেট ও বাঁধ দিচ্ছেন। উপজেলার জানখালী গ্রামের গফ্ফার ও ছগীর হাওলাদার জনান, অব্যাহত বর্ষণে তাদের এলাকার রাস্তা বিলীন হয়ে গেছে, ৩টি পুকুরের মাছ বের হয়ে যাওয়ায় ৩ লাখ ও সবজি ক্ষেত নষ্ট হওয়ায় ৮০ হাজারবিস্তারিত পড়ুন
পাইকগাছায় ৫ জুয়াড়ি আটক
পাইকগাছায় জুয়া খেলার অপরাধে থানা পুলিশ নগদ টাকা ও তাস খেলার সরঞ্জামসহ ৫ জুয়াড়িকে আটক করেছে। শনিবার রাত ১১টার সময় উপজেলা সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছার সিদ্দিক মোল্লার দোকানের পিছনে জুয়া খেলা করছিল। সংবাদ পেয়ে এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নগদ টাকা ও তাস খেলা সরঞ্জামসহ ৫ জনকে হাতে-নাতে আটক করেন। আটককৃতরা হলো, ভিলেজ পাইকগাছা গ্রামের আ. হানানের ছেলে তাজমির হোসেন (২১), জলিল বিশ্বাসের ছেলে এসানুর বিশ্বাস (২১), কুমারেশ সরকারের ছেলে দিপু সরকার (২০), খলিল মোড়লের ছেলে আমানুল্লাহ মোড়ল (২২), আমজেদ মোল্লার ছেলে হাবিবুল্লাহ মোল্ল্যা (২৩) ।বিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে বন্দর ছাত্রলীগের কমিটি গঠন
পিরোজপুরের ইন্দুরকানীতে আশিকুর রহমান সাকিবকে সভাপতি ও আরাফাত রহমানকে সাধারন সম্পাদক করে ৪ সদস্য বিশিষ্ট ইন্দুরকানী বন্দর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান ছগীর ও সাধারণ সম্পাদক ইসরাফিল খান নেওয়াজ। কমিটি অন্যরা হলেন- সহ-সভাপতি আল ইমরান ও যুগ্ন-সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সামি।
