প্রধান সূচি

পিরোজপুরে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু ॥ কাঁচাবাজারে মানুষের ভীড়

পিরোজপুরে লকডাউনের দ্বিতীয় দিন চলছে। শুক্রবার সকাল থেকে শহরের মাছ, মাংস আর কাঁচাবাজারগুলোতে মানুষের উপচেপড়া ভীড় দেখে গেছে। মানছে না কেউ সামাজিক দূরত্ব। জেলার প্রায় সব উপজেলার বাজারগুলোতে একই অবস্থা।
এদিকে, লকডাউন সফল করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, আনসার মাঠে রয়েছে।
গত ২৪ ঘন্টায় জেলায় ৫৬ জন করোনা পজেটিভ পাওয়া গেছে। সদর উপজেলায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছে। পিরোজপুর জেলা হাসপাতালে ৪৫ জন এবং ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে ৮ জন রোগী ভর্তি রয়েছে। জেলায় শনাক্তের হার ৫১ দশমিক ৮৫।
সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইফসুফ জাকী জানান, গত ২৪ ঘন্টায় ১০৮টি স্যাম্পল পরিক্ষা করে ৫৬ জনকে পজেটিভ পাওয়া গেছে। জেলা হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ওয়ার্ডে ৩৩ জন এবং আইসোলেশনে ১২ জন রোগীসহ মোট ৪৫ জন রোগী ভর্তি আছে।
জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, সকাল থেকেই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, আনসার মাঠে থেকে যৌথ ভাবে কাজ করে যাচ্ছে। সকল দোকানপাট বন্ধ রয়েছে। বিনা প্রয়োজনে কেউ রাস্তায় থাকলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুক ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial