Friday, July 2nd, 2021
বরিশাল বিভাগে বাড়ছে করোনা শনাক্তের হার : পিরোজপুরে সবচেয়ে বেশী
বরিশাল বিভাগে বাড়ছে করোনা শনাক্তের হার। আর শনাক্তের হার পিরোজপুর জেলায় সবচেয়ে বেশী। বিভাগের ৬ জেলায় শুক্রবার সকাল ৮টা থেকে গত ২৪ ঘণ্টায় ২৪৮ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। বিভাগে শনাক্তের হার ৩৪ দশমিক ৭৩। এরমধ্যে পিরোজপুর জেলায় নমুনা পরীক্ষার অর্ধেকেরও বেশি পজিটিভ শনাক্ত হচ্ছে। জেলায় শনাক্তের হার ৫১ দশমিক ৮৫। গত ২৪ ঘণ্টার মধ্যে করোনা শনাক্ত হয়ে বরিশালে ১ জন মারা গেছেন। এদিকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও ৬ জন মারা গেছেন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে,বিস্তারিত পড়ুন
পিরোজপুরে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু ॥ কাঁচাবাজারে মানুষের ভীড়
পিরোজপুরে লকডাউনের দ্বিতীয় দিন চলছে। শুক্রবার সকাল থেকে শহরের মাছ, মাংস আর কাঁচাবাজারগুলোতে মানুষের উপচেপড়া ভীড় দেখে গেছে। মানছে না কেউ সামাজিক দূরত্ব। জেলার প্রায় সব উপজেলার বাজারগুলোতে একই অবস্থা। এদিকে, লকডাউন সফল করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, আনসার মাঠে রয়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় ৫৬ জন করোনা পজেটিভ পাওয়া গেছে। সদর উপজেলায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছে। পিরোজপুর জেলা হাসপাতালে ৪৫ জন এবং ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে ৮ জন রোগী ভর্তি রয়েছে। জেলায় শনাক্তের হার ৫১ দশমিক ৮৫। সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইফসুফ জাকী জানান,বিস্তারিত পড়ুন
কাউখালীতে বিধিনিষেধ অমান্য করায় ২৪ জনকে জরিমানা
করোনা সংক্রমণ রোধে দেশজুড়ে সাতদিনের কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে পিরোজপুরের কাউখালীতে সড়ক অনেটাই ফাঁকা দেখা গেছে। সড়কে তেমন মানুষ না থাকলেও সাপ্তাহিক হাটের দিন থাকায় বাজারে ভিড় দেখা গেছে। শুক্রবার সকাল থেকেই উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের দুটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এছাড়া কাউখালী থানা পুলিশ উপজেলার বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে টহল দিতে দেখা গেছে। এসময় স্বাস্থ্যবিধিসহ সরকারি নির্দেশনা অমান্য করায় ২৪ জনকে ৮ হাজার ৯৫০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সচেতনতা সৃষ্টির লক্ষে প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়। শুক্রবার সকালে সাপ্তাহিক হাটের দিন কাউখালী দক্ষিন বাজারবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় করোনা সংক্রমণ ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসনের জরুরি সভা
পিরোজপুরের ভান্ডারিয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন অডিটরিয়ামে করোনা সংক্রামণ প্রতিরোধে জরুরি সভা অনিষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ, ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, সহকারী কশিমনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম, ওসি মো. মাসুমুর রহমান বিশ^াস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আর.এম.ও) ডা. বেল্লাল হোসেন, ধাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, উপজেলা প্রকৌশলী মো. বদরুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাবিস্তারিত পড়ুন
