স্বরূপকাঠীতে বজ্রপাতে স্বামী-স্ত্রী’র মৃত্যু
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার পূর্ব গুয়ারেখা গ্রামে বজ্রপাতে আবুল কালাম (৫৫) ও জাহানারা বেগম (৫০) নামে এক দম্পত্তির মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ছাগল রাখার ঘরে পলিথিন টানাতে গিয়ে ওই দম্পত্তির মৃত্যু হয়েছে।
গুয়ারেখা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর জানান, প্রচন্ড ঝড়ের মধ্যে বজ্রপাতে স্বামী ও স্ত্রী গুরুতর আহত হওয়ার পর প্রতিবেশীরা তাদের উদ্ধার করে কলাখালী বাজারের পল্লী চিকিৎসক সজলের কাছে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
দরিদ্র কৃষক পরিবারের ৪ সন্তানের জনক-জননীর এক সাথে মৃত্যু হওয়ায় এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। আবুল কালাম ওই গ্রামের মৃত আ. কাদেরের ছেলে।
Please follow and like us:
« কাউখালীতে তামাক বিরোধী প্রশিক্ষণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বঙ্গবন্ধু বাঙালির মুক্তির স্বপ্ন না দেখলে বাংলাদেশ স্বাধীন হতো না : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী »
