Monday, June 7th, 2021
বঙ্গবন্ধু বাঙালির মুক্তির স্বপ্ন না দেখলে বাংলাদেশ স্বাধীন হতো না : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু বাঙালির মুক্তির স্বপ্ন না দেখলে বাংলাদেশ স্বাধীন হতো না। তাই সকল সময়ে সকল প্রসঙ্গে বঙ্গবন্ধু অনিবার্য। মুক্তিযুদ্ধের চেতনা অনিবার্য। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশ ভাবা যায় না, বাংলাদেশের আজকের উন্নয়ন ভাবা যায় না। সোমবার ঢাকার একটি হোটেলে দুগ্ধ সপ্তাহ-২০২১ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি বাঙালির মুক্তির স্বপ্ন না দেখতেন, বাঙালিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে না চাইতেন, বাঙালি জাতিকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করে ৭০-এ বিজয় ছিনিয়েবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে বজ্রপাতে স্বামী-স্ত্রী’র মৃত্যু
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার পূর্ব গুয়ারেখা গ্রামে বজ্রপাতে আবুল কালাম (৫৫) ও জাহানারা বেগম (৫০) নামে এক দম্পত্তির মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ছাগল রাখার ঘরে পলিথিন টানাতে গিয়ে ওই দম্পত্তির মৃত্যু হয়েছে। গুয়ারেখা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর জানান, প্রচন্ড ঝড়ের মধ্যে বজ্রপাতে স্বামী ও স্ত্রী গুরুতর আহত হওয়ার পর প্রতিবেশীরা তাদের উদ্ধার করে কলাখালী বাজারের পল্লী চিকিৎসক সজলের কাছে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। দরিদ্র কৃষক পরিবারের ৪ সন্তানের জনক-জননীর এক সাথে মৃত্যু হওয়ায় এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। আবুল কালাম ওই গ্রামের মৃত আ. কাদেরের ছেলে।
কাউখালীতে তামাক বিরোধী প্রশিক্ষণ
পিরোজপুরের কাউখালী উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্মকর্তাদের তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা’র সভাপতিত্বে অনুষ্ঠানে তামাকের কুফল নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি। প্রশিক্ষণে মানুষের শরীরে তামাক কিভাবে ক্ষতি করে তা অনুষ্ঠানে তুলে ধরা হয়। উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, কাউখালী থানার ওসি (তদন্ত) রেজাউল করিম রাজিব, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলী আজিম শরীফ, শিক্ষা অফিসার আব্দুলবিস্তারিত পড়ুন
