প্রধান সূচি

নাজিরপুরে বিদ্যুৎস্পর্শে কাঠমিস্ত্রী নিহত

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিদ্যুৎস্পর্শ হয়ে অনুপ কুমার দেউরি (৩৫) নামে এক কাঠমিস্ত্রী নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের দীঘিরজান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অনুপ কুমার উপজেলার দেউরি গ্রামের মৃত নরেন্দ্র নাথ দেউরির ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সুশান্ত মিস্ত্রীর স্ত্রী শিখা বলেন, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে অনুপ কুমার দেউরি কাজ করতে আমাদের বাসায় আসেন। এসময় কাঠ সাচতে ঘর থেকে বিদ্যুতের লাইনের জন্য তার টানতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আহত হন তিনি।

স্থানীয়রা অনুপ কুমারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. অশেষ প্রতীম রায় জানান, অনুপ কুমারকে মৃত্যু অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial