Saturday, May 22nd, 2021
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রের রহস্য উন্মোচন ॥ গ্রেফতার ৪
পিরোজপুর-১ (নাজিরপুর, সদর ও নেছারাবাদ) আসনের এমপি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের রহস্য উন্মোচন হয়েছে। নির্মিত ভিডিওতে সীমা আক্তার ও সাথী আক্তারের কপালে সিঁদুর ও হাতে শাখা পরিয়ে হিন্দু পরিচয়ে মন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন কটূক্তি করা হয়েছে। এ ঘটনায় নাজিরপুর, নেছারাবাদ (স্বরূপকাঠী) থানাসহ পৃথক ৩টি মামলা দায়ের হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে আইন শৃংখলা বাহিনী। জানা গেছে, সম্প্রতি প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি ও তার পরিবারের বিভিন্ন সদস্যদেরবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে মামলা দায়ের
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বড় কানুয়া গ্রামে শুক্রবার রাতে ৮ম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রী শ্লীলতাহানীর শিকার হয়েছেন। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে ভান্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। দিন মজুর বাবার ওই মেয়েটি স্থানীয় বড় কানুয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণীতে লেখা পড়া করে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, মেয়েটি (১৫) রাত আনুমানিক ৭টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বাথরুমে যায় এবং বাথরুম থেকে ফেরার পথে বখাটে বাবলু তালুকাদার (২৬) তাকে পেছন ঝাপটে ধরে যৌন নিপিড়ন (শ্লীলতাহানী) করে। এ সময় মেয়েটির ডাক চিৎকারে তারবিস্তারিত পড়ুন
মোংলায় সরকারী খাল দখল করে দোকানঘর নির্মাণ
মোংলায় সরকারী একটি রেকর্ডিয় খাল দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ঠাকুরানী খালের শেষ প্রান্ত দখল করে রাতারাতি বেশ কয়েকটি দোকান ঘর বসিয়ে দিয়েছেন মোশারফ হোসেন খাঁন নামের প্রভাবশালী এক ব্যক্তি। তবে তিনি দাবী করেন, এটি রেকর্ডিয় খাল নয়, তার ব্যক্তিগত জমি। এদিকে, রেকর্ডিয় খালের উপরে দোকান নির্মাণের অভিযোগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ বন্ধ করে দেয়া হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী বলেন, সরকারী খাল দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ পেয়ে গত শুক্রবার ওই কাজ বন্ধ করে দেওয়া হয় এবং একই সাথেবিস্তারিত পড়ুন
গৃহবধূকে আত্মহত্যার প্ররোচনায় মামলা ॥ শ্বশুরসহ গ্রেফতার-২
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার আতা গ্রামে অর্পিতা মজুমদার (১৭) নামে এক গৃহবধুকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে শ্বশুরসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার নিহত গৃহবধু অর্পিতা মজুমদারের পিতা লিটন মজুমদার বাদী হয়ে ৪ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। মামলায় পুলিশ আসামী অর্পিতার শ্বশুর অবসরপ্রাপ্ত শিক্ষক শৈলেন্দ্রনাথ রায় ও চাচা শ্বশুর অনুপ রায়কে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। নিহত গৃহবধূর স্বামী সবুজ ও অন্য আসামী আত্মগোপন করেছে। অর্পিতার স্বামী সবুজ রায় বাংলাদেশ উন্নয়ন ভাবনা নামে একটি এনজির আড়ালে ঋণদান কার্যের ব্যবসা পরিচালনা করে আসছে। অর্পিতার বাবা লিটন মজুমদারের অভিযোগ মেয়েকেবিস্তারিত পড়ুন
নাজিরপুরে বিদ্যুৎস্পর্শে কাঠমিস্ত্রী নিহত
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিদ্যুৎস্পর্শ হয়ে অনুপ কুমার দেউরি (৩৫) নামে এক কাঠমিস্ত্রী নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের দীঘিরজান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অনুপ কুমার উপজেলার দেউরি গ্রামের মৃত নরেন্দ্র নাথ দেউরির ছেলে। প্রত্যক্ষদর্শী স্থানীয় সুশান্ত মিস্ত্রীর স্ত্রী শিখা বলেন, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে অনুপ কুমার দেউরি কাজ করতে আমাদের বাসায় আসেন। এসময় কাঠ সাচতে ঘর থেকে বিদ্যুতের লাইনের জন্য তার টানতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আহত হন তিনি। স্থানীয়রা অনুপ কুমারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্যবিস্তারিত পড়ুন
