প্রধান সূচি

কাঠালবাড়ী বাল্কহেড ও স্পিডবোর্ট দুর্ঘটনা

ভান্ডারিয়ায় নিহত দুইজনের শেষকৃত্য সম্পন্ন ॥ পরিবারে চলছে শোকের মাতম

মাদারীপুরের শিবচরে কাঠালবাড়িতে বাল্কহেড ও স্পিডবোর্টের সংঘর্ষ জনিত দুর্ঘটনায় নিহত ২৬ জনের মধ্যে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দুইজন রয়েছেন। মঙ্গলবার ভান্ডারিয়ায় তাদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এদের মধ্যে উপজেলার ইকড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম পশারীবুনিয়া গ্রামের (বোথলা) রঞ্জন অধিকারীর ছোট ছেলে জনি অধিকারী (২৫)কে ধর্মীয়রিতি অনুযায়ী অন্তেষ্টিক্রিয়া (সৎকার) শেষে পারিবারিক শ্মশানে সমাহিত করা হয়।

উপজেলার ২নং নদমুলা শিয়ালকাঠী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরখালী গ্রামের দিনমজুর অহিদুল ইসলামরে ছোট ছেলে বরিশাল রূপাতলী জাবুয়া স্কুল এন্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী নিহত মানজুরুল ইসলাম বাপ্পী (১৭)কে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে সংসারের একমাত্র উপার্জনক্ষম সন্তান নিহত হওয়ায় বাপ্পীর মা এখন নির্বাক প্রায়। নিহতের মামা জানান, ওখান থেকে লাশের দাফন সম্পন্ন করার জন্য ২০ হাজার টাকা স্বজনদের কাছে দেওয়া হয়েছে। তা দিয়ে দাফনসহ ধর্মীয় নিয়ম পালন করা হয়। নিহত জনির স্বজনের কাছেও সরকারীভাবে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। নিহত জনি স্থানীয় একটি কলেজ থেকে এইচএসসি পাস করার ঢাকা একটি কেজি স্কুলে সিকিউরিগার্ডের চাকুরী করতো।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial