প্রধান সূচি

Tuesday, May 4th, 2021

 

দুই দিনেও নিয়ন্ত্রণে আসেনি সুন্দরবনের আগুন

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ২৪নং কমর্পামেন্টের আওতাধীন দাসের ভাড়ানী টহল ফাঁড়ির মাঝেরচর এলাকায় সংঘঠিত আগুন গত দুই দিনেও পুরোপুরি নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি। তবে বন বিভাগের দাবী হঠাৎ বৃষ্টি ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রাণপন চেষ্টায় আগুন ইতিমধ্যে নিয়ন্ত্রনে এসেছে। অপরদিকে, নির্ভরযোগ্য সুত্র জানায়, ঘটনার দুই দিন পর অগ্নিকান্ড সংঘঠিত এলাকায় আসেন পুর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে দীর্ঘদিন ধরে কর্মরত এসিএফ মো. জয়নাল আবেদীন। আগুনের রহস্য জানতে শরণখোলা রেঞ্জের (এসিএফ) মো. জয়নাল আবেদীনকে প্রধান এবং চাঁদপাই রেঞ্জের (এসিএফ) মো. এনামুল হক ও ধান সাগর ষ্টেশন কর্মকর্তা (এসও) মো. ফরিদুল ইসলামসহ তিন সদস্যবিস্তারিত পড়ুন


কাঠালবাড়ী বাল্কহেড ও স্পিডবোর্ট দুর্ঘটনা

ভান্ডারিয়ায় নিহত দুইজনের শেষকৃত্য সম্পন্ন ॥ পরিবারে চলছে শোকের মাতম

মাদারীপুরের শিবচরে কাঠালবাড়িতে বাল্কহেড ও স্পিডবোর্টের সংঘর্ষ জনিত দুর্ঘটনায় নিহত ২৬ জনের মধ্যে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দুইজন রয়েছেন। মঙ্গলবার ভান্ডারিয়ায় তাদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এদের মধ্যে উপজেলার ইকড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম পশারীবুনিয়া গ্রামের (বোথলা) রঞ্জন অধিকারীর ছোট ছেলে জনি অধিকারী (২৫)কে ধর্মীয়রিতি অনুযায়ী অন্তেষ্টিক্রিয়া (সৎকার) শেষে পারিবারিক শ্মশানে সমাহিত করা হয়। উপজেলার ২নং নদমুলা শিয়ালকাঠী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরখালী গ্রামের দিনমজুর অহিদুল ইসলামরে ছোট ছেলে বরিশাল রূপাতলী জাবুয়া স্কুল এন্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী নিহত মানজুরুল ইসলাম বাপ্পী (১৭)কে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ফের সন্ত্রাসী হামলা

সাবেক ছাত্রলীগ নেতাসহ আহত-৩ ॥ যুবলীগ নেতার উপর গুলি ও বোমা নিক্ষেপের অভিযোগ

রাজনৈতিক কোন্দল, পূর্ব শত্রুতা, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পিরোজপুরে দুই দিনের ব্যবধানে আবারও সন্ত্রাসী হামলা, বোমা নিক্ষেপ, বাড়িতে হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতিসহ তিনজন গুরুতর আহত হয়েছে। এসময় ৪টি মোটর সাইকেল ভাংচুর করা হয়। সোমবার সন্ধ্যায় পিরোজপুর পৌরসভার কুমারখালী, শহরের উকিলপাড়া ও সিআইপড়া এলাকায় এসব ঘটনা ঘটে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে পিরোজপুর পৌরসভার রায়েরকাঠী পুলিশ লাইনস এর অদূরে কুমারখালী এলাকায় জেলা পুলিশ আনসার ও ভিডিপি অফিস সংলগ্ন সড়কে রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কুমারখালী এলাকার শাহা শিকদারের ছেলে সোহাগ শিকদার, জেলাবিস্তারিত পড়ুন


পিরোজপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

পিরোজপুর প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব এডহক কমিটির আহবায়ক গৌতম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সবায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের সহযোগিতা ছাড়া দেশের আইন শৃঙ্খলা রক্ষা সম্ভব নয়। তিনি বলেন, রাজনৈতিক প্রভাবের কারণে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হয় ঠিকই, তবে রাজনৈতিক প্রভাব দূর করে সন্ত্রাসীদের প্রতিহত করতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। সাংবাদিকদের সম্পূর্ণ নিরাপত্তা আছে উল্লেখ করে পুলিশ সুপার বলেন, আপনারা ঐক্যবদ্ধ থাকলে এবং বস্তুনিষ্ঠ সঠিক সংবাদ তুলে ধরলে কোন ভয়বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial