বন্ধুর সাথে ঘুরতে গিয়ে প্রাণ হারাল যুবক
বন্ধুর সাথে মোটর সাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ হারাল সিফাত (২৩) নামে এক যুবক। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় বিষ্ণুকাঠি এলাকায় মজনু চৌকিদার বাড়ির সংলগ্ন সড়কে ওই দুর্ঘটনা ঘটেছে। নিহত সিফাত উপজেলার পুর্ব সোহাগদল গ্রামের শহিদ বালির ছেলে।
জানা গেছে, ওই দিন বিকেলে সিফাত তার বন্ধু ইব্রাহিমের সাথে মোটর সাইকেলে ঘুরতে যায়। ইব্রাহিম মোটর সাইকেল চালাচ্ছিলেন। এক পর্যায়ে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুজনেই গাড়ি থেকে ছিড়কে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকৎসক সিফাতকে মৃত ঘোষণা করেন।
জরুরী বিভাগের চিকিৎসক ডা. ফাতেমা জাহান জানান, হাসপাতালে আনার আগে সিফাতের মুত্যু হয়েছে।
Please follow and like us:
« পিরোজপুর প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) রাজনৈতিক কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পিরোজপুরে ম্যারাথন সন্ত্রাসী হামলা ॥ আহত-৭ »
