প্রধান সূচি

পিরোজপুরে লকডাউনে মাঠে তৎপর পুলিশ প্রশাসন

করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পওয়ায় দ্বিতীয় দফায় সারা দেশে লকডাউনে কঠোর নির্দেশনা দিয়েছে সরকার। লকডাউনে সরকারী নির্দেশনা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি পালনে জনসাধারণকে সচেতন করতে মাঠ পর্যায়ে কাজ করছে পিরোজপুর পুলিশ প্রশাসন। পিরোজপুর সদর থানা পুলিশসহ জেলার প্রতিটি উপজেলায় পুলিশ তার দায়িত্ব পালনে তৎপর রয়েছে। সড়কে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ ও মানুষের অহেতুক বাইরে ঘোরাফেরা নিয়ন্ত্রণে রাতদিন কাজ করছে পুলিশ বাহিনী। যানবাহন তল্লাশীসহ মুভমেন্ট পাস আছে কিনা তা খতিয়ে দেখছেন। তবে ক্ষেত্র বিশেষে জরুরি প্রয়োজনে কিছু মানুষকে চলাচল করতে দিচ্ছে পুলিশ।
মঙ্গলবার সকালে পিরোজপুর সদর উপজেলার বড় মসজিদ মোড়, দামোদর ব্রিজ, কৃষ্ণচূড়া মোড়, বলেশ^র ব্রিজ, পুরাতন বাসস্ট্যান্ড, সিও অফিস মোড়সহ বিভিন্ন জায়গায় গিয়ে প্রয়োজন ছাড়া রাস্তায় যারা বের হয়েছে তাদেরকে ঘরে পাঠিয়ে দেওয়া এবং যারা নির্দেশনা অমান্য করে দোকান খোলা রেখেছেন তাদের দোকান বন্ধ করে দিয়েছে পুলিশ।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, পরবর্তীতে যদি কেউ সরকারের নির্দেশনা না মেনে অযথা বাহিরে ঘোরাফেরা করে এবং দোকানপাট খোলা রাখে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। সরকারি নির্দেশনায় যে সকল দোকান খোলার কথা রয়েছে শুধু সে সকল দোকান নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা রাখতে পারবে।
তিনি আরো জানান, লকডাউনে পিরোজপুর সদর থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। যদি কেউ সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে ঘোরাফেরা বা দোকানপাট খোলা রাখে, গাড়ি চলাচল করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আমরা প্রস্তুত।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial