প্রধান সূচি

Tuesday, April 20th, 2021

 

পিরোজপুরে লকডাউনে মাঠে তৎপর পুলিশ প্রশাসন

করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পওয়ায় দ্বিতীয় দফায় সারা দেশে লকডাউনে কঠোর নির্দেশনা দিয়েছে সরকার। লকডাউনে সরকারী নির্দেশনা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি পালনে জনসাধারণকে সচেতন করতে মাঠ পর্যায়ে কাজ করছে পিরোজপুর পুলিশ প্রশাসন। পিরোজপুর সদর থানা পুলিশসহ জেলার প্রতিটি উপজেলায় পুলিশ তার দায়িত্ব পালনে তৎপর রয়েছে। সড়কে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ ও মানুষের অহেতুক বাইরে ঘোরাফেরা নিয়ন্ত্রণে রাতদিন কাজ করছে পুলিশ বাহিনী। যানবাহন তল্লাশীসহ মুভমেন্ট পাস আছে কিনা তা খতিয়ে দেখছেন। তবে ক্ষেত্র বিশেষে জরুরি প্রয়োজনে কিছু মানুষকে চলাচল করতে দিচ্ছে পুলিশ। মঙ্গলবার সকালে পিরোজপুর সদর উপজেলার বড় মসজিদ মোড়, দামোদর ব্রিজ, কৃষ্ণচূড়াবিস্তারিত পড়ুন


বাগেরহাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত ॥ আহত দুই

বাগেরহাটের ফকিরহাটের খুলনা-মাওয়া মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আমিরুল ইসলাম (৩২) নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন। এসময় উভয় ট্রাকের আরো দুই জন আহত হয়েছেন। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় সিরাজুল ইসলামসহ দুই জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে মহাসড়কের ফকিরহাট উপজেলার পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলামের বাড়ি চাপাই নবাবগঞ্জ জেলায়। বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার বলেন, মোল্লাহাট থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক বাগেরহাটের কাটাখালী এলাকায় যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে খেজুর বোঝাই একটি ট্রাক ঘটনাস্থলেবিস্তারিত পড়ুন


লকডাউন বাড়ল ২৮ এপ্রিল পর্যন্ত

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলমান ‘সর্বাত্মক লকডাউনের’ মেয়াদ ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক বিশেষ ফ্লাইট চলাচল, ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখাসহ পূর্বের সকল বিধিনিষেধ আরোপের সময়সীমা ২১ এপ্রিল মধ্যরাত থেকে ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো।


কাউখালীতে ৩ লাখ চিংড়ির রেণু পোনাসহ আটক ৭ ॥ জরিমানা আদায়

বাংলাদেশ কোস্টগার্ডের অভিযানে কাউখালীর সন্ধ্যা নদী থেকে ৩ লাখ গলদা চিংড়ির রেণু পোনাসহ আটক ৭ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকালে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট মোছা. খালেদা খাতুন রেখা ভ্রাম্যমান আদালতে তাদের এ জরিমানা করেন। কোষ্টগার্ড পশ্চিম জোন সূত্রে জানা যায়, স্পীডবোট যোগে মেহেন্দীগঞ্জের পাতারহাট থেকে বাগেরহাটে গলদা চিংড়ির রেণু পোনা নিয়ে যাচ্ছিল পাচারকারীরা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে ৩ লাখ গলদা চিংড়ির রেণু পোনাসহ ৭ জনকে আটক করে বাংলাদেশ কোস্টগার্ড এর পশ্চিম জোনের টহল দল। পরে তাদের ভ্রাম্যমাণবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial