প্রধান সূচি

স্বরূপকাঠীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের অভিযোগে শাকিল (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার সংগীতকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষনের শিকার ঐ ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার সন্ধ্যার আগে উপজেলার মাহমুদকাঠি গ্রামে এ ধর্ষনের ঘটনা ঘটে।
নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, এ ঘটনায় বুধবার রাতে মেয়েটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত শাকিলকে গেফতার করে বৃহস্পতিবার সকালে পিরোজপুর আদালতে এবং মেয়েটিকে ডাক্তারী পরীক্ষা করানোর জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial