প্রধান সূচি

বিদ্রোহী প্রার্থী দিপ্তীশকে দলীয় পদ থেকে প্রত্যাহার চেয়ে প্রধানমন্ত্রীর কাছে নাজিরপুর উপজেলা চেয়ারম্যানের আবেদন

প্রধানমন্ত্রীর কাছে বিদ্রোহী প্রার্থীকে দলীয় পদ থেকে প্রত্যাহার চেয়ে আবেদন করেছেন পিরোজপুরের নাজিরপুর উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার।
প্রধানমন্ত্রীর কাছে দেয়া আবেদনপত্র থেকে জানা গেছে, জেলার নাজিরপুর উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিবেবে প্রতিদ্বন্দ্বিতা করা দিপ্তীশ কুমার হালদার সম্প্রতি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নতুন কমিটিতে কার্য নির্বাহী সদস্য পদ পেয়েছেন। ওই পদ থেকে তার (দিপ্তীষ কুমার হালদার) নাম প্রত্যাহার চেয়ে আবেদন করেছেন উপজেলার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার।
উল্লেখ্য, গত ২০১৯ সালের ৩১ মার্চ জেলার নাজিরপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন ওই উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মাস্টার অমূল্য রঞ্জন হালদার। আর ওই নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে দোয়াত কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা দিপ্তীশ কুমার হালদার। সে সময় দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় দিপ্তীষ কুমার হালদারকে দল থেকে বহিস্কার করা হয়।
আবেদনে আরো উল্লেখ করা হয়, বিদ্রোহী প্রার্থী ও ওই কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা দিপ্তীশ কুমার সে সময় বিএনপি-জামায়াতের মদদে দলের মধ্যে বিশৃংখলা সৃষ্টির জন্যে তাকে প্রার্থী করা হয়।
এ ব্যাপারে স্বেচ্ছাসেবক লীগ নেতা দিপ্তীষ কুমার হালদার জানান, আমি নির্বাচন করেছি তাতো মিথ্যা নয়। তাই উপজেলা চেয়ারম্যান অভিযোগ দিতেই পারেন। তবে এ বিষয়টি নিয়ে নিউজ করার কি আছে ?
আওয়ামী লীগ সমর্থিত নাজিরপুর উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার জানান, দলের বিদ্রোহী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার অভিযোগে দিপ্তীশ কুমার হালদারকে তখন দল থেকে বহিস্কার করা হয়। পরে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তাই দলের সভাপতি’র কাছে তাকে সংগঠনের পদ থেকে প্রত্যাহার চেয়ে আবেদন করেছি। তিনি আরো জানান, নির্বাচনে দিপ্তীশ কুমার হালদারের নেতৃত্বে তখন আমার নির্বাচনী ক্যাম্পে হামলা, অগ্নি সংযোগ ও কর্মীদের মারধর করে আহত করাও হয়েছিল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial