ভান্ডারিয়ায় ড্রীম বাংলা ফাউন্ডশনের উদ্যোগে ডেউটিন বিতরণ
পিরোজপুরের ভান্ডারিয়ায় ড্রীম বাংলা ফাউন্ডশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সাঈদ চৌধুরীর অর্থায়নে হতদরিদ্র ৭ পরিবারের মাঝে ডেউটিন বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার মঞ্জু মার্কেটে অবস্থিত ফাউন্ডশন কার্যালয়ের এক অনুষ্ঠানের মাধ্যমে হতদরিদ্রের মাঝে এ ডেউটিন বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হোসেন বেপারী, পৌর আওয়ামীলীগ সভাপতি স্বপন আলম শিকদার, বিশিষ্ট সমাজ সেবক সামজিদ মিয়া, ফারুক মুন্সী, নুর মোহাম্মাদ, বাচ্চু খান, আবু বকর, দুলাল শিকদার প্রমুখ। ড্রীম বাংলা ফাউন্ডশেন এর প্রতিষ্ঠাতা মো. সাঈদ চৌধুরী বলেন, ভান্ডারিয়া উপজেলার হতদরিদ্রদের উন্নয়নে কাজ করতে চাই। আমি সর্বোচ্চ ত্যাগ নিতে তাদের পাশে থাকবো এবং আছি। এই ফান্ডেশনের মাধ্যমে নগদ অর্থসহ বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজে সহযোগিতা করে যাচ্ছি।
