প্রধান সূচি

নাজিরপুরে সোয়া কেজি গাঁজা ও নগদ টাকা উদ্ধার

পিরোজপুরের নাজিরপুরে সোয়া কেজি গাঁজা ও গাঁজা বিক্রির ২ লাখ ৮১ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ১৬ ফেব্রুয়ারী রাতে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের  রঘুনাথপুর গ্রামের মো. হাফিজুর রহমানের বসতঘর থেকে থানা পুলিশ ওই টাকা ও গাঁজা উদ্ধার করে।

নাজিরপুর থানার এসআই মো. দেলোয়ার হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রঘুনাথপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে হাফিজুরের বাড়িতে গাঁজা বিক্রির খবর পেয়ে স্থানীয় গ্রাম পুলিশ হোসেন শিকদারকে নিয়ে অভিযান চালানো হয়। এসময় মাদক বিক্রেতা হাফিজুর পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘর থেকে বের হয়ে দৌঁড়ে পালিয়ে যায়। পরে তার ঘরে অভিযান চালিয়ে এক কেজি ২০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির ২ লাখ ৮১ হাজার টাকা উদ্ধার করা হয়। হাফিজুর রহমান এর আগের একটি ইয়াবা মামলার অভিযুক্ত ও বিচারাধীন মামলার আসামী।

এলাকাবাসী জানায়, মাদক বিক্রেতা হাফিজুরের ছোট ভাই স্থানীয় গ্রাম পুলিশ হওয়ায় তার ছত্রছায়ায় সে মাদক ব্যবসা করে চলছে।

নাজিরপুর থানার ওসি মো. আশ্রাফুজ্জামান জানান, মাদক ব্যবসায়ী হাফিজুরের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial