প্রধান সূচি

Wednesday, February 17th, 2021

 

নতুন প্রজন্মকে দেশের স্বাধীনতার পূর্বাপর অবস্থার কথা জানাতে হবে : আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টি (জেপি)র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন,  নতুন প্রজন্মকে দেশের স্বাধীনতার পূর্বাপর অবস্থার কথা জানাতে হবে। স্বাধীনতা পরবর্তী কালে বাংলাদেশে অনেক পরিবর্তন  হয়েছে। বঙ্গবন্ধু’র নেতৃত্বে তাঁর আদর্শ, নিদের্শনা ও প্রদর্শিত পথে আমরা একটি স্বাধীন রাষ্ট্র অর্জন করেছি। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম যাতে দেশের কথা চিন্তা করে আগামীতে মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে পারে তার পরিবেশ ও পথ আমাদেরই দেখাতে হবে। বুধবার বিকেলে পিরোজপুর জেলার কাউখালী উপজেলার কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা জাতীয় পার্টি (জেপি) আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতাবিস্তারিত পড়ুন


মৎস্য ও প্রাণিসম্পদ খাতে করোনায় ক্ষতিগ্রস্ত ৫ লক্ষ খামারিকে আর্থিক প্রণোদনা দিয়েছে সরকার

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে করোনায় ক্ষতিগ্রস্ত ৪ লক্ষ ৮৫ হাজার ৪৭৬ জন হাজার খামারিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মোট ৫৬৮ কোটি ৮৬ লক্ষ ৪১ হাজার ২৫০ টাকা নগদ প্রণোদনা দিয়েছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ প্রণোদনা প্রদান কার্যক্রম বাস্তবায়ন করেছে। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত মৎস্য ও প্রাণিসম্পদ খাতে করোনায় ক্ষতিগ্রস্ত খামারিদের আর্থিক প্রণোদনা প্রদান অনুষ্ঠানে খামারিদের নগদ, বিকাশ ও ব্যাংক একাউন্টের মাধ্যমে তাৎক্ষণিকভাবে প্রণোদনার অর্থ পৌঁছে দেওয়া হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের সভাপতিত্বে প্রণোদনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রীবিস্তারিত পড়ুন


পাইকগাছার ওড়াবুনিয়া গ্রামের ৫০ বছরেও উন্নয়নের ছোয়া লাগেনি

গ্রাম আছে, মানুষ বসবাস করে। কিন্তু যাতয়াতের রাস্তা নেই। গ্রামটিতে প্রায় পাঁচ শতাধিক মানুষ বসবাস করে। গ্রামের চারিদিকে পানিতে থৈ থৈ করছে। আর বর্ষা মৌসুমে দেখলে মনে হবে কোন বিচ্ছিন্ন দ্বীপ। গ্রামের চারপাশে বিশাল জলরাশি থাকলেও খাওয়ার উপযোগী  নেই কোন সুপেয় জলের ব্যবস্থা। স্বাধীনতারপর থেকে যত নেতা, চেয়ারম্যান, মেম্বার এলো আর গেল, তাদের কাছ থেকে গ্রামবাসী শুধু আশ্বাস পেল। কিন্তু রাস্তা পায়নি। গ্রামবাসীরদাবী একটি রাস্তা। যা এখনও পায়নি পাইকগাছার ওড়াবুনিয়া গ্রামবাসী। সরেজমিনে দেখা গেছে, উপজেলার গজালিয়া চৌরাস্তা থেকে পশ্চিমে দিকে বিলের মধ্য দিয়ে কয়েক কিলোমিটার লম্বা গ্রামটি ওড়াবুনিয়া। যাতায়াতের জন্যবিস্তারিত পড়ুন


নাজিরপুরে সোয়া কেজি গাঁজা ও নগদ টাকা উদ্ধার

পিরোজপুরের নাজিরপুরে সোয়া কেজি গাঁজা ও গাঁজা বিক্রির ২ লাখ ৮১ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ১৬ ফেব্রুয়ারী রাতে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের  রঘুনাথপুর গ্রামের মো. হাফিজুর রহমানের বসতঘর থেকে থানা পুলিশ ওই টাকা ও গাঁজা উদ্ধার করে। নাজিরপুর থানার এসআই মো. দেলোয়ার হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রঘুনাথপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে হাফিজুরের বাড়িতে গাঁজা বিক্রির খবর পেয়ে স্থানীয় গ্রাম পুলিশ হোসেন শিকদারকে নিয়ে অভিযান চালানো হয়। এসময় মাদক বিক্রেতা হাফিজুর পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘর থেকে বের হয়ে দৌঁড়ে পালিয়ে যায়। পরে তার ঘরে অভিযান চালিয়েবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় ড্রীম বাংলা ফাউন্ডশনের উদ্যোগে ডেউটিন বিতরণ

পিরোজপুরের ভান্ডারিয়ায় ড্রীম বাংলা ফাউন্ডশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সাঈদ চৌধুরীর অর্থায়নে হতদরিদ্র ৭ পরিবারের মাঝে ডেউটিন বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার মঞ্জু মার্কেটে অবস্থিত ফাউন্ডশন কার্যালয়ের এক অনুষ্ঠানের মাধ্যমে হতদরিদ্রের মাঝে এ ডেউটিন বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হোসেন বেপারী, পৌর আওয়ামীলীগ সভাপতি স্বপন আলম শিকদার, বিশিষ্ট সমাজ সেবক সামজিদ মিয়া, ফারুক মুন্সী, নুর মোহাম্মাদ, বাচ্চু খান, আবু বকর, দুলাল শিকদার প্রমুখ। ড্রীম বাংলা ফাউন্ডশেন এরবিস্তারিত পড়ুন


পাইকগাছা সাংবাদিক জোটের সভা অনুষ্ঠিত

পাইকগাছা সাংবাদিক জোটের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় কপিলমুনিস্থ জোটের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকাশ ঘোষ বিধান। জোটের সাধারণ সম্পাদক শেখ সেকান্দার আলীর উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি এস এম আব্দুর রহমান, আবুল কালাম আজাদ, মো. সাইফুল ইসলাম, জি এম মোস্তাক আহমেদ, পলাশ কর্মকার, জি এম আসলাম হোসেন, এস কে আলিম, মহানন্দ অধিকারী মিন্টু, আব্দুস সবুর, দীপ অধিকারী প্রমুখ।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial