পিরোজপুরে চলছে রেজিষ্ট্রেশন ও করোনা টিকা প্রদান
সারা দেশের ন্যায় পিরোজপুরেও তৃতীয় দিনের মত চলেছে রেজিষ্ট্রেশন ও করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম। এ পর্যন্ত পিরোজপুরে মোট ৫০৮ জনকে টিকা প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে পিরোজপুর জেলা হাসপাতাল ও ৭টি উপজেলা স্বাস্থ্য কমম্পেক্সে এ চলছে রেজিষ্ট্রেশন ও টিকা প্রদানের কাজ।
পিরোজপুর সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি জানান, পিরোজপুরে এ পর্যন্ত পিরোজপুর জেলা হাসপাতালে মোট ১২২ জন, নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৬ জন, নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬১ জন, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯৪ জন, ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ জন, মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৫ জন, ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জনকেসহ মোট ৫০৮ জনকে করোনা টিকা প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, টিকা গ্রহন করা কোন ব্যক্তির শরীরে তেমন কোন পার্শপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। সকলেই ভালো আছেন। টিকা গ্রহনের জন্য এ পর্যন্ত জেলায় রেজিষ্ট্রেশন করেছে ৩ হাজার ২৩৪ জন।
