প্রধান সূচি

Tuesday, February 9th, 2021

 

মঠবাড়িয়ায় যুবলীগ সভাপতিকে আহত করার ঘটনায় ছাত্রলীগ সভাপতি-সম্পাদকসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা ॥ গ্রেফতার-৯

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা যুবলীগ সভাপতি আবু হানিফ খানকে কুপিয়ে আহত করার ঘটনায় উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম রাজু ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজাসহ ৬৩ জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নজরুল সোহেল বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। হামলার ঘটনার পরে পুলিশ অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে মঠবাড়িয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে, যুবলীগ সভাপতিকে কুপিয়ে আহত করার প্রতিবাদে আজ মঙ্গলবার দিনভর উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রতিবাদ সমাবেশ ও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে উপজেলা যুবলীগ। দলীয় কোন্দলেরবিস্তারিত পড়ুন


কাউখালীতে আনোয়ার হোসেন মঞ্জু’র জন্মদিন পালিত

পিরোজপুরের কাউখালীতে সাবেক মন্ত্রী, জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু (এমপি)’র জন্মদিন পালন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা জাতীয় পার্টি জেপি’র কার্যালয়ে কাটেন জাতীয় পার্টি (জেপি)’র যুব সংহতি, ছাত্র সমাজ, মহিলা পার্টির নেতৃবৃন্দ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি জেপির উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু, সাধারণ সম্পাদক শাহআলম নসু, ইউপি চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার হোসেন, জেপির সাংগঠনিক সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, যুগ্ন সাধারণ সম্পাদক বজলুর রহমান নান্নু, জেপি নেতা খান মোহাম্মদ বাচ্চু, ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, জাতীয় মহিলা পার্টির সভাপতি আফরোজা সনু,বিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে বঙ্গবন্ধুর জন্মশতবাষিকী উপলক্ষে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্ট

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের ইন্দুরকানীতে শুরু হয়েছে ৮ দলীয় আন্ত:ক্লাব ফুটবল টূর্নামেন্ট। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মঙ্গলবার বিকেলে ইন্দুরকানী সরকারি কলেজ মাঠে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টূর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম মতিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ূন কবির, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জান, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মাতুব্বর, সাধারণ সম্পাদক মো. শাহীন গাজী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আতিকুর রহমান ছগির প্রমুখ।বিস্তারিত পড়ুন


বাঙালির সকল বিজয়ের প্রাণপুরুষ বঙ্গবন্ধু : শ ম রেজাউল করিম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বাঙালির সকল বিজয়ের প্রাণপুরুষ বঙ্গবন্ধু। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুপরিকল্পিতভাবে ভাষার লড়াই থেকে শুরু করে ক্রমান্বয়ে স্বাধীনতার আন্দোলন ও সংগ্রামে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। এভাবেই তিনি গণতান্ত্রিক উপায়ে পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙালি জাতিকে মুক্ত করেছিলেন। মঙ্গলবার রাজধানীর বেইলী রোডের নিজ বাসভবন থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত ‘ভাষা থেকে স্বাধীকার’ শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে সেমিনারে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমানবিস্তারিত পড়ুন


পিরোজপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণের শপথ গ্রহন

পিরোজপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও ১২ জন কাউন্সিলরের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার তাদের শপথবাক্য পাঠ করান। বিভাগীয় কমিশনার প্রথমে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত মেয়র মো. হাবিবুর রহমান মালেককে শপথবাক্য পাঠ করান। এরপর তিনি নব-নির্বাচিত কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান। পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এমএ আউয়াল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন


কাউখালীতে কর্মকর্তাদের সাথে বরিশাল বিভাগীয় কমিশনারের মতবিনিময়

পিরোজপুরের কাউখালী উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশালের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন. অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চৌধুরী রওশন ইসলাম, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) জান্নাতবিস্তারিত পড়ুন


বাগেরহাটে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

স্বাধীনতার সুবর্ন জয়ন্তি উদযাপন উপলক্ষে বাগেরহাটে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাটের জেলা প্রশাসক আনম ফয়জুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগ বাগেরহাটের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক খন্দোকার মোহাম্মাদ রিজাউল করিম, মোড়েলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট শাহ-ই আলম বাচ্চু, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু। স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলক্ষে গুরুত্বপূর্ণ স্থানে মাসব্যাপী লোকজ মেলা, আতশবাজী শো, থিম সং তৈরি, ওয়েব সাইট তৈরি, সুবর্ন জয়ন্তী লোগো নির্বাচন, ফানুস উড়ানোসহ মাসব্যাপী নানা কর্মসূচিবিস্তারিত পড়ুন


বাগেরহাটে চাকুরী ফিরে পেতে নৌবাহিনীর সাবেক নাবিক পরিবারের আকুতি

চাকুরী ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন জোরপূর্বক অবসরে পাঠানো বাংলাদেশ নৌবাহিনীর নাবিক (সিকেটু) শেখ আবুল হাসানের পরিবার। মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে চাকুরী ফিরে পেতে প্রধানমন্ত্রী ও নৌ বাহিনী প্রধানের দয়া ভিক্ষা চান আবুল হাসান। এসময় আবুল হাসানের মা জাহানারা বেগম, স্ত্রী ও দুই শিশু সন্তান উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে সিকেটু শেখ আবুল হাসান বলেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৯ সালের ১ জানুয়ারি দেশ সেবার ব্রত নিয়ে সিকেটু (নাবিক) পদবীতে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করি। খুলনা নৌবাহিনী ঘাটি তীতুমীরে চার মাস ২০ দিনের বুট ক্যাম্প প্রশিক্ষণ শেষে চট্টগ্রাম নৌঅঞ্চলের অধীনে বা.নৌ.টাবিস্তারিত পড়ুন


পিরোজপুরে চলছে রেজিষ্ট্রেশন ও করোনা টিকা প্রদান

সারা দেশের ন্যায় পিরোজপুরেও তৃতীয় দিনের মত চলেছে রেজিষ্ট্রেশন ও করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম। এ পর্যন্ত পিরোজপুরে মোট ৫০৮ জনকে টিকা প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে পিরোজপুর জেলা হাসপাতাল ও ৭টি উপজেলা স্বাস্থ্য কমম্পেক্সে এ চলছে রেজিষ্ট্রেশন ও টিকা প্রদানের কাজ। পিরোজপুর সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি জানান, পিরোজপুরে এ পর্যন্ত পিরোজপুর জেলা হাসপাতালে মোট ১২২ জন, নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৬ জন, নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬১ জন, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯৪ জন, ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ জন, মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৫ জন,বিস্তারিত পড়ুন


ইন্দুরকানী প্রতিবন্ধী বিদ্যালয়ে আনোয়ার হোসেন মঞ্জু’র জন্মদিন পালিত

সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কেক কেটে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু’র জন্মদিন পালন করেছে ইন্দুরকানী প্রতিবন্ধী বিদ্যালয়। জন্মদিন উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে উপজেলা সদরের ইন্দুরকানী প্রতিবন্ধী বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইত্তেফাক সংবাদদাতা আহাদুল ইসলাম শিমুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ। বিশেষ অতিথি ছিলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মতিউর রহমান শাহিন, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মজনু হোসেনবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial