প্রধান সূচি

মুজিববর্ষে পিরোজপুরে ১১৭৫ ভূমিহীন ও গৃহহীনকে ঘর দেয়া হচ্ছে

মুজিব বর্ষ উপলক্ষে পিরোজপুর জেলার ৭টি উপজেলায় ১১৭৫ জন ভূমিহীন ও গৃহহীনকে সেমিপাঁকা ঘর দেয়া হচ্ছে। প্রতিটি পরিবারকে দুই শতাংশ জমির মধ্যে দুই কক্ষ, রান্নাঘর এবং টয়লেট বিশিষ্ট সেমিপাঁকা ঘর নির্মান করে দেয়া হয়েছে। ত্রাণ ও পূর্নবাসন বিভাগের উদ্যোগে আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় এসব ঘর নির্মান করা হচ্ছে। প্রতিটি ঘরের নির্মান ব্যয় হচ্ছে এক লাখ ৭১ হাজার টাকা।
আগামী শনিবার প্রধানমন্ত্রী কর্তৃক দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করা হবে। এই দিন সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী উপকারভোগী পরিবারের কাছে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন। দেশের সকল উপজেলা থেকে এ অনুষ্ঠানে সংশ্লিষ্টরা সংযুক্ত থাকবেন।
বৃহস্পতিবার পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে জানান, পিরোজপুর জেলায় ভূমিহীন ও গৃহহীদের মাঝে ১১৭৫টি ঘর দেয়া হবে। ইতিমধ্যে জেলার সাতটি উপজেলায় ৩৭৫টি ঘর নির্মিত হয়েছে। যা আগামী ২৩ জানুয়ারী শনিবার উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হবে। জেলায় আরও ৮০০ ঘর নির্মাণাধীন রয়েছে। তিনি আরও জানান, জেলায় ৩ হাজার ১৭৯ জন ভূমিহীন ও গৃহহীনের তালিকা করা করা হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে বর্তমানে ১১৭৫ জ কে ঘর প্রদান করা হচ্ছে।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হুমায়ুন কবির ও রেভিনিউ ডেপুটি কালেক্টর ফকরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন, গৌতম চৌধুরী, এস এম পারভেজ, রব্বানী ফিরোজ, শফিউল হক মিঠু, জিয়াউল আহসান, খালিদ আবুসহ বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া, জাতীয় ও স্থানীয় পত্রিকায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial