প্রধান সূচি

Thursday, January 21st, 2021

 

প্রকল্পে অযৌক্তিক ব্যয় পরিহার করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, প্রকল্পে কোন ধরণের অযৌক্তিক ব্যয় করা যাবে না। কেনা-কাটাসহ অন্যান্য প্রক্রিয়ায় অস্বাভাবিক কিছু করা যাবে না। প্রকল্প প্রস্তাবে বাজারমূল্যের সাথে সঙ্গতিপূর্ণ দাম নির্ধারণ করতে হবে। রাষ্ট্রের অর্থ অপব্যায়ের জন্য নয়। প্রকল্প নিয়ে কোন নেতিবাচক প্রচারণায় আমরা থাকতে চাইনা। বৃহস্পতিবার রাজধানীর সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও এর আওতাধীন মৎস্য অধিদপ্তর এবং বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রকল্প পরিচালকদের উদ্দেশ্যেবিস্তারিত পড়ুন


মুজিববর্ষে পিরোজপুরে ১১৭৫ ভূমিহীন ও গৃহহীনকে ঘর দেয়া হচ্ছে

মুজিব বর্ষ উপলক্ষে পিরোজপুর জেলার ৭টি উপজেলায় ১১৭৫ জন ভূমিহীন ও গৃহহীনকে সেমিপাঁকা ঘর দেয়া হচ্ছে। প্রতিটি পরিবারকে দুই শতাংশ জমির মধ্যে দুই কক্ষ, রান্নাঘর এবং টয়লেট বিশিষ্ট সেমিপাঁকা ঘর নির্মান করে দেয়া হয়েছে। ত্রাণ ও পূর্নবাসন বিভাগের উদ্যোগে আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় এসব ঘর নির্মান করা হচ্ছে। প্রতিটি ঘরের নির্মান ব্যয় হচ্ছে এক লাখ ৭১ হাজার টাকা। আগামী শনিবার প্রধানমন্ত্রী কর্তৃক দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করা হবে। এই দিন সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী উপকারভোগী পরিবারের কাছে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ভিডিওবিস্তারিত পড়ুন


পিরোজপুর পৌর নির্বাচনে কারচুপি ও সন্ত্রাসের অভিযোগ করেছেন পরাজিত নারী কাউন্সিলর প্রার্থী

সদ্য সমাপ্ত পিরোজপুর পৌরসভা নির্বাচনে এক নারী কাউন্সিল প্রার্থী সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন কারচুপি ও অপকৌশলের মাধ্যমে তার বিজয় ছিনিয়ে নেয়া হয়েছে। পরপর ৬ বার নির্বাচিত নারী কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র মিনারা মাহাবুব তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ইসিতা বেগমের বিরুদ্ধে নির্বাচনে কালো টাকার ব্যবহার, সন্ত্রাস ও ৬নং ওয়ার্ডের দুটি ভোট কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয়া এবং ধর্মীয় অনুভূতিতে সুরসুরি দিয়ে ভোটে জেতার অভিযোগ করেন। তিনি বলেন, ভাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরবিহীন ফলাফল প্রদানসহ উক্ত কেন্দ্রে প্রশাসনের পক্ষপাতিত্ব করা হয়েছে। ৬নং ওয়ার্ডের দুটি ভোট কেন্দ্রে সন্ধ্যারবিস্তারিত পড়ুন


নারী উদ্যোক্তা উন্নয়নে সমন্বিত উদ্যোগ দেশের অর্থনীতির চাকাকে গতিশীল রাখবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন, ক্রিয়েটিভিটি এন্ড এন্ট্রাপ্রেনিউরশীপ (আইসিই) সেন্টার এবং ইউএনডিপি বাংলাদেশের যৌথ উদ্যোগে গৃহীত ‘রিভাইভ’ প্রকল্পের অংশ হিসেবে ১৫ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ভার্চ্যুয়াল মাধ্যম জুমে ‘বাংলাদেশে সিএমএসএমইস : জার্নি, চ্যালেঞ্জেস এন্ড ফিউচার ডিরেকশন’ শীর্ষক বরিশাল বিভাগীয় ওয়েবিনার এর আয়োজন করা হয়। আইসিই সেন্টারের ভাইস-চেয়ারম্যান ড. খন্দকার বজলুল হকের সভাপতিত্বে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ শরীয়ত উল্লাহর সঞ্চালনায় এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশেদ খান মেনন এমপি। মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড.বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial