প্রধান সূচি

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পিরোজপুরে আওয়ামী লীগের আলোচনা সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পিরোজপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার শহরের টাউন ক্লাব চত্বরের স্বাধীনতা মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম.এ আউয়াল।
সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, সহ-সভাপতি শাজাহান খান তালুকদার, পিরোজপুর জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাহিদা বারেক, সাবেক পিপি অ্যাডভোকেট কানাইলাল বিশ্বাস, পিরোজপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীয় সদস্য ও নাজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট শহিদুল ইসলাম হাওলাদার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মন্টু শিকদার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ, জেলা ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলাম টিটু, জেলা পরিষদ সদস্য রেবেকা শাহিন চৈতি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন সিকদার, জেলা ছাত্রলীগ সাবেক সাধারন সম্পাদক খাইরুল ইসলাম মিঠু প্রমুখ।
সভায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial