Sunday, January 10th, 2021
অপ্রয়োজনীয়ভাবে সরকারি অর্থ ব্যয় থেকে বিরত থাকতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
অপ্রয়োজনীয়ভাবে সরকারি অর্থ ব্যয় থেকে বিরত থাকার জন্য প্রকল্প পরিচালক ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। রবিবার রাজধানীর সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদপ্তর ও বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত প্রকল্পসমূহের ডিসেম্বর ২০২০ পর্যন্ত অগ্রগতি পর্যালোচনা সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। এ বিষয়ে মন্ত্রী বলেন, প্রকল্প পরিচালকদের কাছ থেকে স্বচ্ছতা, সততা ও নিষ্ঠা প্রত্যাশা করি। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার পরিচয় দিতে হবে। অপ্রয়োজনীয়ভাবে সরকারি অর্থ ব্যয় থেকে বিরত থাকতে হবে।বিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পিরোজপুরে আওয়ামী লীগের আলোচনা সভা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পিরোজপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার শহরের টাউন ক্লাব চত্বরের স্বাধীনতা মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম.এ আউয়াল। সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, সহ-সভাপতি শাজাহান খান তালুকদার, পিরোজপুর জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাহিদা বারেক, সাবেক পিপি অ্যাডভোকেট কানাইলাল বিশ্বাস, পিরোজপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীয় সদস্য ও নাজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অমূল্য রঞ্জনবিস্তারিত পড়ুন
