প্রধান সূচি

স্বরূপকাঠীতে ৬ নারী দালালকে জরিমানা

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের ফুসলিয়ে বিভিন্ন ডায়গনিষ্টিক সেন্টার ও প্রাইভেট ক্লিনিকে টেষ্ট রিপোর্ট করতে নেয়ার অভিযোগে ৬ নারী দালালকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে নেছারাবাদ সহকারি কমিশনার (ভূমি) ও আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বশির গাজী এ আদালত পরিচালনা করেন। আদালত প্রত্যেক নারী দালালকে ১৫ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা জরিমানা করে।
দন্ডপ্রাপ্তরা হলো লিলি বেগম লিয়া, পিয়ারা বেগম, নূরজাহান বেগম, জান্নাতুলনেছা লিপি, রোখসানা বেগম ও আসমা বেগম।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার থানা পুলিশ হাসপাতাল এলাকা থেকে তাদের আটক করে। পরে আটককৃতদের দুপুরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক প্রত্যেক আসামীকে ১৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial