প্রধান সূচি

Thursday, January 7th, 2021

 

২১ সালের আগেই উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ২০২১ সালের পূর্বেই উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করেছি। প্রত্যাশিত লক্ষে পৌঁছতে আমরা পথ-নকশা তৈরি করেছি। রূপকল্প ২০৪১-এর কৌশলগত দলিল হিসেবে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১ প্রণয়ন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সরকারের তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক ইশতেহার ঘোষণা করেছিলাম। আমাদের নির্বাচনী ইশতেহারের মূল প্রতিপাদ্য ছিল দক্ষ, সেবামুখী ও জবাবদিহিতামূলক প্রশাসন গড়ে তুলে সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল করে একটি ক্ষুধা-দারিদ্র্য-নিরক্ষরতা মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করা।বিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে ৬ নারী দালালকে জরিমানা

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের ফুসলিয়ে বিভিন্ন ডায়গনিষ্টিক সেন্টার ও প্রাইভেট ক্লিনিকে টেষ্ট রিপোর্ট করতে নেয়ার অভিযোগে ৬ নারী দালালকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে নেছারাবাদ সহকারি কমিশনার (ভূমি) ও আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বশির গাজী এ আদালত পরিচালনা করেন। আদালত প্রত্যেক নারী দালালকে ১৫ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা জরিমানা করে। দন্ডপ্রাপ্তরা হলো লিলি বেগম লিয়া, পিয়ারা বেগম, নূরজাহান বেগম, জান্নাতুলনেছা লিপি, রোখসানা বেগম ও আসমা বেগম। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার থানা পুলিশ হাসপাতাল এলাকা থেকে তাদের আটক করে।বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial