প্রধান সূচি

পিরোজপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান মালেক

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পিরোজপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বর্তমান মেয়র মো. হাবিবুর রহমান মালেক।
শুক্রবার রাতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে পিরোজপুর সদর পৌরসভাসহ দেশের ৬১ পৌরসভায় দলীয় মেয়র প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের এসব পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা।
আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে পিরোজপুর পৌরসভা নির্বাচনে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান মেয়র মো. হাবিবুর রহমান মালেকর নাম ঘোষণা করা হয়।
এদিকে, পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় শুক্রবার রাতে পিরোজপুরে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ মালেক সমর্থকরা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial