Saturday, December 19th, 2020
পিরোজপুর শহরে অগ্নিকান্ড
পিরোজপুর পৌর শহরের দামোদর ব্রীজ সংলগ্ন এলাকায় এক অগ্নিকান্ডে দুটি দোকানঘর পুড়ে গেছে। আগুনে অন্ধ ব্যবসায়ী পংকজের মুদি দোকানঘর সম্পূর্ন পুড়ে গেছে। অগ্নিকান্ডে পাশের তারেক সেখের ফলের দোকান আংশিক পুড়ে যায়। আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আধাঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনে।
আধুনিক উন্নত বাংলাদেশ মানেই শেখ হাসিনার সরকার : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এডভোকেট শ ম রেজাউল করিম এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ নির্মাণ করতে এদেশে রাজাকারদের দৌরাত্ম, সাম্প্রদায়িকতার দৌরাত্ম কোনভাবেই বরদাস্ত করা হবেনা। তাদের যেভাবে দমন করতে হয়, সেভাবেই দমন করা হবে। এদেশ মুসলিম, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ সকলের দেশ। এটা মনে করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। এজন্য বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়া হয়েছিল। তখন রাজাকাররা পরাজিত হয়েছিল। কিন্তু সম্প্রতি সময়ে সেই একাত্তরের রাজাকারের প্রেতাত্বারা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। কিন্তু তা আর সম্ভব নয়। তাদের কঠোর হাতে দমন করাবিস্তারিত পড়ুন
পিরোজপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান মালেক
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পিরোজপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বর্তমান মেয়র মো. হাবিবুর রহমান মালেক। শুক্রবার রাতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে পিরোজপুর সদর পৌরসভাসহ দেশের ৬১ পৌরসভায় দলীয় মেয়র প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের এসব পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা। আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকেবিস্তারিত পড়ুন
